ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে শার্শায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি আজীজুর রহমান কক্সবাজারে ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুই চোরাচালানকারী আটক বেনাপোলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা নিলেন প্রায় ১৫০০ রোগী, দেওয়া হলো খাবার লেদায় রোহিঙ্গা নারীকে দা দিয়ে কুপিয়ে জখম, বাঙালি যুবক গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বুলবুল হত্যাকারিদের: ফাঁসির দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ করেছে ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলক ইসলাম আলমগীর কে শুভেচ্ছা জানালেন নারায়ণগঞ্জ তাঁতি দলের নেতা সিদ্দিকুর রহমান উজ্জল যশোর সরকারি জেনারেল হাসপাতাল ওষুধ গায়েবের ঘটনায় তদন্ত কমিটি গঠন বন্দরে প্রবাসীর নির্মাণাধীন বাড়িতে চুরি, পানির মোটর ও নির্মাণসামগ্রী লুট দাম্মাম, রিয়াদ ও জেদ্দায় বিন মিশাল ট্রাভেলসের সম্প্রসারণ: সহজ হচ্ছে প্রবাসীদের ভ্রমণ সেবা কলকাতায় অগ্নিকাণ্ড: সাংবাদিক দেবাশীষসহ ৫ জনের মরদেহ হস্তান্তর

বন্দরে প্রবাসীর নির্মাণাধীন বাড়িতে চুরি, পানির মোটর ও নির্মাণসামগ্রী লুট

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের বন্দর থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের নবীগঞ্জ কদম রসুল হাউজিং (অলিম্পিয়া) এলাকায় প্রবাসী মো. মনোয়ার হোসেনের নির্মাণাধীন বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতের কোনো একসময় চোরেরা বাড়িতে ঢুকে পানির মোটর, বৈদ্যুতিক তার, নির্মাণকাজে ব্যবহৃত বিভিন্ন মেশিনসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িটির দ্বিতীয় তলার নির্মাণকাজ চলমান রয়েছে। শুক্রবার রাতে বাড়ির মালিক প্রবাসী মো. মনোয়ার হোসেন বাড়িতে ছিলেন না। এ সুযোগে চোরেরা নির্মাণাধীন দ্বিতীয় তলার একটি জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে চুরি করে বলে ধারণা করা হচ্ছে।

চোরেরা বাড়ি থেকে একটি পানির মোটর, প্রায় ৮ থেকে ১০ কয়েল বৈদ্যুতিক তার, টাইলস মিস্ত্রির ব্যবহৃত ৩ থেকে ৪টি মেশিন, কাটিং ও গ্রাইন্ডার মেশিনসহ আরও বেশ কিছু মূল্যবান বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে যায়।

শনিবার সকালে নির্মাণকাজের মিস্ত্রিরা বাড়িতে এসে মালামাল চুরি যাওয়ার বিষয়টি দেখতে পান। পরে বাড়িটির দেখাশোনার দায়িত্বে থাকা সিয়ামকে বিষয়টি জানানো হয়।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, নবীগঞ্জ কদম রসুল হাউজিং এলাকায় এ ধরনের চুরির ঘটনা প্রায়ই ঘটছে। এতে নির্মাণাধীন বাড়ির মালিক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে চুরির ঘটনাটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। পাশাপাশি এলাকায় চুরি প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ও টহল জোরদারেরও দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরে শার্শায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি আজীজুর রহমান

বন্দরে প্রবাসীর নির্মাণাধীন বাড়িতে চুরি, পানির মোটর ও নির্মাণসামগ্রী লুট

আপডেট সময় : ০৪:২২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬