ঢাকা ০৮:১২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেকনাফ উপজেলা প্রেসক্লাব নিয়ে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সভাপতি নুরুল হোসাইনের ব্যাখ্যা কক্সবাজারে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি সেন্টমার্টিন পৃথক অভিযানে গাঁজা, বিদেশি মদ জব্দ; আটক ১ লায়ন মহসীন ইমাম চৌধুরী লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫এ২-এর জেলা গভর্নর নির্বাচিত ফেসবুক-টেলিগ্রামের গুজব প্রচারে গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান শিক্ষামন্ত্রীর গোপালগঞ্জে মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত বেনাপোলে নিরাপত্তা কর্মীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক অভিযোগ ভিত্তিহীন দাবি করে রাসেল মির্জার প্রতিবাদ সিদ্ধিরগঞ্জে হৃদরোগে এএসআই আলমগীরের মৃত্যু, শোকের ছায়া কক্সবাজারে হত্যা, অস্ত্র ও ডাকাতিসহ ২১ মামলার আসামি ‘কলিম ডাকাত’ গ্রেফতার

কক্সবাজারে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৬:২৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান, স্টাফ রিপোর্টার কক্সবাজার : এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কক্সবাজার জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) মোঃ আঃ মান্নান এবং পুলিশ সুপার (এসপি) এএনএম সাজেদুর রহমান।

রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে জেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন তারা। এ সময় কেন্দ্রগুলোর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং পরীক্ষা পরিচালনার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তারা বলেন, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা কিংবা নকলের সুযোগ দেওয়া হবে না।

প্রশাসনের এমন তৎপরতায় অভিভাবক ও পরীক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, জেলার সব কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

টেকনাফ উপজেলা প্রেসক্লাব নিয়ে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সভাপতি নুরুল হোসাইনের ব্যাখ্যা

কক্সবাজারে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি

আপডেট সময় : ০৬:২৬:২৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬