ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭ জুন বিসিবি নির্বাচন এভারেস্টে ইতিহাস গড়লেন দুই কিংবদন্তি পর্বতারোহী টেকনাফে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান: মদ-ইয়াবাসহ আটক ৩ ভ্যাট-ট্যাক্স ফাঁকি দিয়ে দীর্ঘদিন ব্যবসা করে আসছেন রিপন, তথ্য জানতে চাইলে সাংবাদিককে গালাগালি ও হুমকি, অভিযোগের ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ সিংড়া সাংবাদিক কল্যান ফোরামের আয়োজনে আনন্দ ভ্রমন জাতীয় সাংবাদিক সংস্থার টেকনাফ কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত য়শোরে প্রথম ধাপে ফ্যামেলি কার্ডের টাকা পেলেন ২০৪২ উপকারভোগী পটিয়ায় পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি গ্রাহকের মৃত্যু দাবি ১৫ লক্ষ টাকার চেক হস্তান্তর যশোরের পাঠাগার ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান আধুনিকায়নের আশ্বাস দিলেন সংস্কৃতিমন্ত্রী ব্যাপক আলোচনায় ফারিণের নতুন লুক!

জাতীয় সাংবাদিক সংস্থার টেকনাফ কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত

ফরহাদ রহমান
স্টাফ রিপোর্টার কক্সবাজার

জাতীয় সাংবাদিক সংস্থার টেকনাফ উপজেলা কমিটির উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল, শক্তিশালী ও সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।রোববার (১৭ মে ২০২৬) দুপুর ২টায় টেকনাফ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদক নুরুল হোসাইন। সভা সঞ্চালনা করেন সংগঠনের সিনিয়র সদস্য নজরুল ইসলাম খোকন।সভায় স্বাগত বক্তব্যে নুরুল হোসাইন সংগঠনের ঐক্য, পেশাগত দায়িত্ববোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন।প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সাংবাদিক সংস্থার নীতি নির্ধারণী পরিষদের সদস্য সচিব মঞ্জুর হোসেন বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সংগঠনকে আরও সুসংগঠিত করা হবে। তিনি বলেন, সংগঠনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা কখনো সফল হতে পারে না এবং জাতীয় সাংবাদিক সংস্থায় কোনো সংগঠনবিরোধী ব্যক্তির স্থান হবে না।তিনি আরও বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দায়িত্বশীল সাংবাদিকতা করতে হবে। একইসঙ্গে দ্রুত সময়ের মধ্যে টেকনাফ উপজেলা কমিটির ১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা দেওয়ার নির্দেশনা দেন তিনি।প্রধান আলোচক জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সহ-সভাপতি আতিকুর রহমান আজাদ বলেন, অতীতে টেকনাফ উপজেলা কমিটিকে ঘিরে নানা ষড়যন্ত্র হয়েছিল, তবে কেউ সফল হতে পারেনি। তিনি নুরুল হোসাইনকে দক্ষ ও পরিচ্ছন্ন নেতৃত্বের অধিকারী বলে উল্লেখ করেন।তিনি আরও বলেন, অপসাংবাদিকতা রোধে পেশাদার ও নৈতিক সাংবাদিকতার বিকল্প নেই। সাংবাদিকদের নিয়মিত প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের মাধ্যমে শক্তিশালী সাংবাদিক সমাজ গড়ে তুলতে হবে।জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির সভাপতি খোরশেদ আলম বলেন, নুরুল হোসাইন একজন সৎ, দক্ষ ও দায়িত্বশীল সংগঠক। তাকে ঘিরে অতীতে নানা ষড়যন্ত্র হলেও বর্তমানে সবাই তার আন্তরিকতা ও সাংগঠনিক দক্ষতা উপলব্ধি করতে পেরেছেন।তিনি বলেন, সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা ও কল্যাণে জাতীয় সাংবাদিক সংস্থা কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।সাংবাদিক ফরহাদ রহমান বক্তব্যে বলেন, “সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি বড় দায়িত্ব। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। অপসাংবাদিকতা ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি তরুণ সাংবাদিকদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে একটি দায়িত্বশীল সাংবাদিক সমাজ গড়ে তুলতে হবে।”এছাড়াও বক্তব্য রাখেন সাব্বির আহমদ, মোঃ কলিম, রাসেল মির্জা, সোলতান আহমদ ও কামরুল ইসলাম।সভায় উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন, মোঃ হোসাইন, সালাহ উদ্দিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।সভা শেষে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

৭ জুন বিসিবি নির্বাচন

জাতীয় সাংবাদিক সংস্থার টেকনাফ কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:৫৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬