ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অতিরিক্ত অধিকাল ভাতার দাবিতে বেনাপোল স্থল বন্দরে মানববন্ধন, এক মাসের আশ্বাসে আন্দোলন স্থগিত নরসিংদীর শিবপুরে ভূমি মেলায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম উখিয়ায় বিজিবির দুই অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার পটিয়ায় গণমাধ্যম কর্মীদের সাথে আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি), চট্টগ্রাম এর কার্যক্রম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বেনাপোল বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রেন থেকে মাদক উদ্ধার, চোরাই পণ্য পাচার হচ্ছে যাত্রীবাহী ট্রেনে নারায়ণগঞ্জে ‘ভূমিসেবা মেলা ২০২৬’ এর উদ্বোধন ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামাত আয়োজনে প্রস্তুতিমূলক সভা রামগড় চাষীনগরে উদ্ধার হওয়া শ্যামলী পরিবহন চালকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর ভূমিসেবা পেতে জনগণকে আর দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী ঈদুল আজহা উপলক্ষে যাতায়াত নিরাপদ ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে নারায়ণগঞ্জে বিশেষ সভা

অতিরিক্ত অধিকাল ভাতার দাবিতে বেনাপোল স্থল বন্দরে মানববন্ধন, এক মাসের আশ্বাসে আন্দোলন স্থগিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর জেলা প্রতিনিধি: অতিরিক্ত অধিকাল ভাতার দাবিতে বেনাপোল স্থল বন্দরের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার (১৯ মে) বিকাল ৫-৩০ মিনিটে বেনাপোল স্থল বন্দর প্যাসেঞ্জার টার্মিনালের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা ন্যায্য অতিরিক্ত অধিকাল ভাতার দাবি জানিয়ে আসছেন। কিন্তু এখনো এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নের জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

মানববন্ধন শেষে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের পরিচালক মানজারুল মান্না আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা এক মাস ধৈর্য ধরুন। সরকারের পক্ষ থেকে আপনাদের সকল যৌক্তিক দাবি মেনে নেওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে আমরা আশাবাদী।”

পরিচালকের আশ্বাসের পর আন্দোলনকারীরা সাময়িকভাবে সকল কর্মসূচি ও আন্দোলন স্থগিত ঘোষণা করেন।

এ সময় আন্দোলনে উপস্থিত ছিলেন আহ্বায়ক জাবেদী বিল্লাহ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম এবং সদস্য সচিব আশিকুর রহমান, কাফি,শাহাদত হোসেন, রনি সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অতিরিক্ত অধিকাল ভাতার দাবিতে বেনাপোল স্থল বন্দরে মানববন্ধন, এক মাসের আশ্বাসে আন্দোলন স্থগিত

অতিরিক্ত অধিকাল ভাতার দাবিতে বেনাপোল স্থল বন্দরে মানববন্ধন, এক মাসের আশ্বাসে আন্দোলন স্থগিত

আপডেট সময় : ১০:১৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬