ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অতিরিক্ত অধিকাল ভাতার দাবিতে বেনাপোল স্থল বন্দরে মানববন্ধন, এক মাসের আশ্বাসে আন্দোলন স্থগিত নরসিংদীর শিবপুরে ভূমি মেলায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম উখিয়ায় বিজিবির দুই অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার পটিয়ায় গণমাধ্যম কর্মীদের সাথে আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি), চট্টগ্রাম এর কার্যক্রম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বেনাপোল বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রেন থেকে মাদক উদ্ধার, চোরাই পণ্য পাচার হচ্ছে যাত্রীবাহী ট্রেনে নারায়ণগঞ্জে ‘ভূমিসেবা মেলা ২০২৬’ এর উদ্বোধন ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামাত আয়োজনে প্রস্তুতিমূলক সভা রামগড় চাষীনগরে উদ্ধার হওয়া শ্যামলী পরিবহন চালকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর ভূমিসেবা পেতে জনগণকে আর দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী ঈদুল আজহা উপলক্ষে যাতায়াত নিরাপদ ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে নারায়ণগঞ্জে বিশেষ সভা

উখিয়ায় বিজিবির দুই অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার

কক্সবাজারের উখিয়া ও হোয়াইক্যং এলাকায় বিজিবির পৃথক দুই অভিযানে ৪৮ হাজার ৯৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক সিএনজি চালককে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য প্রায় এক কোটি ৪৭ লাখ টাকা।বিজিবি জানায়, সোমবার (১৮ মে) বিকেলে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে উখিয়া ৬৪ বিজিবির সদস্যরা তল্লাশি চালান। এসময় নারকোটিক্স ডগ “হেনরী” সিএনজির গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষভাবে তৈরি গোপন চেম্বারের সন্ধান দেয়। পরে সেখান থেকে ৮ হাজার ৯৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।এ ঘটনায় টেকনাফ উপজেলার নাইটংপাড়া এলাকার আব্দুল্লাহর ছেলে মোঃ সাইফুল ইসলাম (২২) নামে এক সিএনজি চালককে আটক করা হয়। জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটিও। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, ইয়াবাগুলো টেকনাফ থেকে কক্সবাজারে নিয়ে যাওয়া হচ্ছিল।অন্যদিকে মঙ্গলবার (১৯ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল উলুবনিয়া সীমান্ত এলাকায় অভিযান চালায়। এসময় মিয়ানমার থেকে আসা এক সন্দেহভাজন ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে হাতে থাকা একটি পোটলা ফেলে পালিয়ে যায়। পরে ওই পোটলা তল্লাশি করে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অতিরিক্ত অধিকাল ভাতার দাবিতে বেনাপোল স্থল বন্দরে মানববন্ধন, এক মাসের আশ্বাসে আন্দোলন স্থগিত

উখিয়ায় বিজিবির দুই অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ০৮:০৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬