ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অতিরিক্ত অধিকাল ভাতার দাবিতে বেনাপোল স্থল বন্দরে মানববন্ধন, এক মাসের আশ্বাসে আন্দোলন স্থগিত নরসিংদীর শিবপুরে ভূমি মেলায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম উখিয়ায় বিজিবির দুই অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার পটিয়ায় গণমাধ্যম কর্মীদের সাথে আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি), চট্টগ্রাম এর কার্যক্রম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বেনাপোল বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রেন থেকে মাদক উদ্ধার, চোরাই পণ্য পাচার হচ্ছে যাত্রীবাহী ট্রেনে নারায়ণগঞ্জে ‘ভূমিসেবা মেলা ২০২৬’ এর উদ্বোধন ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামাত আয়োজনে প্রস্তুতিমূলক সভা রামগড় চাষীনগরে উদ্ধার হওয়া শ্যামলী পরিবহন চালকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর ভূমিসেবা পেতে জনগণকে আর দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী ঈদুল আজহা উপলক্ষে যাতায়াত নিরাপদ ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে নারায়ণগঞ্জে বিশেষ সভা

টেকনাফে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ সলিম উল্লাহ (৩২) কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।রোববার (১৮ মে) রাত ৮টা ১০ মিনিটে টেকনাফ মডেল থানাধীন সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকায় র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।র‌্যাব জানায়, গ্রেফতার সলিম উল্লাহ চট্টগ্রামের লোহাগাড়া থানার একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত ও জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি। অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ঘেরাও করে আটক করা হয়।গ্রেফতারকৃত সলিম উল্লাহ টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের পুরান পাড়া এলাকার মৃত আনোমিয়ার ছেলে।র‌্যাব আরও জানায়, লোহাগাড়া থানার মামলা নং-৩৫(৭)২০২১, জিআর নং-৩৩৬/২০২১ এর অধীনে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় দায়ের করা মামলায় আদালত তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ১ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অতিরিক্ত অধিকাল ভাতার দাবিতে বেনাপোল স্থল বন্দরে মানববন্ধন, এক মাসের আশ্বাসে আন্দোলন স্থগিত

টেকনাফে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আটক

আপডেট সময় : ০৩:২১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬