ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শার পাঁচ ভুলাট গ্রামে চাঁদা না দেয়ায় সন্ত্রাসী হামলা, বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা বেনাপোল বন্দরে ৬ কোটি টাকার পণ্য আত্মসাৎ, ১৮ জনের বিরুদ্ধে থানায় মামলা যশোর শেখহাটির নববধূ সাম্মির ঘাতক স্বামীকে ডিম নিক্ষেপ, সর্বোচ্চ শাস্তি চেয়ে মানববন্ধন মন্ত্রিপরিষদ সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন মধ্যরাতে এক ঘরে ঢুকে যশোরে দুই নারীকে ধর্ষণ, যুবক আটক মেরিন ড্রাইভে অভিযান: ১০০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ২ উখিয়ায় বিজিবির দুই অভিযানে ৬০ হাজার ইয়াবা ও ৯ বস্তা সার উদ্ধার, আটক ২ নারায়নগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে শ্রমজীবী মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ নারায়ণগঞ্জে ১৫ জুন থেকে ৮ দিনব্যাপী বিতর্ক উৎসব, অংশ নিচ্ছে ৬৪ শিক্ষা প্রতিষ্ঠান

শার্শার পাঁচ ভুলাট গ্রামে চাঁদা না দেয়ায় সন্ত্রাসী হামলা, বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

মনির হোসেন,যশোর প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের পাঁচভুলাট গ্রামে সন্ত্রাসীরা চাঁদা না পেয়ে কাজী বশির উদ্দীন (৪০) নামে এক বিএনপি কর্মিকে খুনের উদ্দেশ্য হাতুড়িপেটা করেছে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শার্শা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

কাজী বশিরউদ্দিন ওই পাঁচভুলট গ্রামের কাজী শামজুজ্জোহার পুত্র ও দৈনিক ইত্তেফাকের বেনাপোল প্রতিনিধি কাজী শাহজাহান সবুজের ভাই। তিনি একজন পল্লী চিকিৎসক ও বিএনপি কর্মী। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোগা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী।

বশির উদ্দিন জানিয়েছেন, বুধবার (১০ জুন) সন্ধ্যায় পাঁচভুলাট গ্রামে তার ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলেন। এ সময় আনারুল, রাজুবদ্দী, সুজন ও রিপনসহ ৮/১০ জন অস্ত্রধারী সন্ত্রাসী এসে ওষুধের দোকানে অতর্কিত হামলা চালায় এবং হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট করে। পরে পরিবারের লোকজন দোকান সংলগ্ন বাড়ির ভেতরে নিয়ে যায়। তখন দুর্বৃত্তরা বাড়ি ঘেরাও করে জিম্মি করে রাখে। একই সাথে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ অবস্থায় স্থানীয় লোকজন পুলিশের ৯৯৯-এ ফোন করে ঘটনাটি জানান। তখন শার্শা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজী বশির উদ্দিনকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন এবং প্রথমে শার্শা উপজেলা হাসপাতাল (নাভারন) ভর্তি না নিয়ে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠিয়ে দেন। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা এখন চরম নিরাপত্তা শঙ্কায় ভুগছেন বলে অভিযোগ তুলেছেন। এই হামলার বিষয়ে জানতে অভিযুক্ত আনোয়ারুল,ও রাজুবদ্দী, স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কারও বক্তব্য পাওয়া সম্ভব হয়নি

হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ডা. তনময় জানিয়েছেন, তার ডান হাত ভেঙ্গে গেছে। সমস্ত শরীরে ইনজ্যুরি আছে। বাম পায়ে হাতুিড়র আঘাত, ডান পায়ে কাটা সেলাই দেয়া হয়েছে। তাকে বেদম প্রহার করা হয়েছে বলে ঐ চিকিৎসক জানিয়েছেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, এ ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাজী বশিরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শার্শার পাঁচ ভুলাট গ্রামে চাঁদা না দেয়ায় সন্ত্রাসী হামলা, বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

শার্শার পাঁচ ভুলাট গ্রামে চাঁদা না দেয়ায় সন্ত্রাসী হামলা, বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

আপডেট সময় : ১১:৫৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬