মোঃ আমিনুল ইসলামঃকুমিল্লার বরুড়ায় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।২৮ জুন রবিবার সারাদেশের নেই বরুড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ঢাকা আই.ই.ডি.সি.আর এর চট্টগ্রাম ডিভিশন এর ডেপুটি ডিরেক্টর ডাঃ রত্না দাস, এসময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি, বরুড়া উপজেলা সহকারী কমিশনার ভুমি আহসান হাফিজ, বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাজেদুর রহমান, বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ প্রণয় দত্ত দীপ্ত, ডাঃ মোঃ মুজাহিদুল ইসলাম, সিনিয়র স্টাফ (নার্স) জোতিৎ আক্তার, এদিন বরুড়া উপজেলার পৌরসভা সহ ১৫টি ইউনিয়নের ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক সহ বিভিন্ন টিকা কেন্দ্রে ৬ মাস থেকে ১১মাস বয়সী সকল শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১টি শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
সংবাদ শিরোনাম ::
বরুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন অনুষ্ঠিত
-
প্রতিনিধির নাম - আপডেট সময় : ০৯:৩১:২৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- ৯ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















