ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নরসিংদীর শিবপুর প্রধান শিক্ষক এর বিরুদ্ধে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। বিশ্বকাপে যশোরে জমজমাট জার্সির বাজার, বিকোচ্ছে লুঙ্গি-ক্যাপও পানগাঁও-জালকুড়ি সড়ক নির্মাণে ভূমি অধিগ্রহণ বন্ধের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে ডিসির মাধ্যমে আবেদন দিগন্ত সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত বরুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন অনুষ্ঠিত যশোরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় মৌসুমি ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। বাংলাদেশি জনশক্তিকে দক্ষ করতে কাজ করবে সুইজারল্যান্ড করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের স্কুলে যাওয়ার পথে সড়কে ঝরলো শিক্ষকের প্রাণ

নরসিংদীর শিবপুর প্রধান শিক্ষক এর বিরুদ্ধে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃনরসিংদীর শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন এর ভাড়াটিয়া বাসায় গলায় রশি দিয়ে আত্মহত্যার ঘটনায়, প্রধান শিক্ষক নূর উদ্দিন মোঃ আলমগীর (বাদল) এর বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা থেকে অবিলম্বে অব্যাহতি প্রদানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিবপুর বাসি ও শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এর সাবেক শিক্ষক,বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সচেতন নাগরিকগণ মানববন্ধনে অংশ গ্রহণ করেন। অদ্য ২৮ জুন ২০২৬ ইং রবিবার সকাল ১১টায় বিদ্যালয় এর প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রধান শিক্ষক এর বিরুদ্ধে দায়ের করা মামলাকে ভিত্তিহীন ও হয়রানিমূলক মামলা বলে জোর দাবি করেন। বক্তাগন বলেন,দীর্ঘদিন ধরে সততা,নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসা একজন শিক্ষকের বিরুদ্ধে এ ধরনের মামলা শিক্ষা অঙ্গনে নেতিবাচক প্রভাব ফেলবে। বক্তারা আরও বলেন, শিক্ষক জীবনের শেষ প্রান্তে একজন সম্মানিত শিক্ষকের মর্যাদা ক্ষুণ্ন করার অপচেষ্টা বন্ধ করতে হবে এবং দ্রুত হয়রানিমূলক মামলা হতে তাকে অব্যাহতি দিতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে সতর্ক করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রধান শিক্ষক এর প্রতি সংহতি প্রকাশ করে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে বিদ্যালয়ের সাবেক শিক্ষক,প্রাক্তন শিক্ষার্থী,অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন,পৃর্বে থেকেই মানসিক ও শারীরিক ভাবে অসুস্থ ছিলেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নরসিংদীর শিবপুর প্রধান শিক্ষক এর বিরুদ্ধে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।

নরসিংদীর শিবপুর প্রধান শিক্ষক এর বিরুদ্ধে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।

আপডেট সময় : ০৯:৫৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬