মনির হোসেন, যশোর প্রতিনিধি:-বিশ্বকাপ আগে থেকে ফুটবল মানেই উন্মাদনা, আর সেই উন্মাদনায় রঙিন হয়ে উঠেছে সীমান্ত ঘেঁষা জেলা যশোর। প্রিয় দলের জার্সির পাশাপাশি জার্মান, আর্জেন্টিনা ও ব্রাজিলের লুঙ্গি, ক্যাপ, পতাকা ও নানা সমর্থক সামগ্রী কিনতে সকাল থেকে রাত পর্যন্ত ভিড় করছেন ফুটবলপ্রেমীরা। ব্যবসায়ীরা বলছেন, বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে বিক্রি। সরেজমিনে রোববার ২৮জুন যশোর শহরের দড়াটানাসংলগ্ন এইচএমএম রোড, কালেক্টরেট মার্কেট, মোমিননগর মার্কেট ও আশপাশের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, দোকানের সামনে সারি সারি ঝুলছে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, পর্তুগাল, স্পেন ও ইরানের জার্সি। পাশাপাশি বিক্রি হচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিলের লুঙ্গি, ক্যাপ, হেডব্যান্ড, রিস্টব্যান্ড, পতাকা ও অন্যান্য সমর্থক সামগ্রী। তবে ক্রেতাদের সবচেয়ে বেশি আগ্রহ আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি, লুঙ্গি ও ক্যাপে। অনেক দোকানেই বিশ্বকাপ উপলক্ষে আলাদা কর্নার সাজানো হয়েছে। মোমিননগর মার্কেটের আহসান বস্ত্রালয়ের স্বত্বাধিকারী আহসান হাবিব বলেন, কাপড়ের মান ও নকশার ওপর ভিত্তি করে জার্সির দাম ১৫০ থেকে দেড় হাজার টাকা পর্যন্ত। এছাড়া আর্জেন্টিনা ও ব্রাজিলের লুঙ্গি ৩৫০ থেকে ৬৫০ টাকা এবং ক্যাপ ১৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। তিনি বলেন, প্রতিদিনই নতুন করে পণ্য তুলতে হচ্ছে।”কালেক্টরেট মার্কেটের এক পোশাক ব্যবসায়ী আবু সাঈদ বলেন, “এবার শুধু জার্সি নয়, লুঙ্গি আর ক্যাপেরও ব্যাপক চাহিদা। বিশেষ করে সন্ধ্যার পর দোকানে ক্রেতাদের ভিড় সামলানো কঠিন হয়ে পড়ে।”এইচএমএম রোডের এক ক্রীড়াসামগ্রী বিক্রেতা বেলায়েত হোসেন বলেন, “আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকই বেশি। শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ জার্সি ও ক্যাপ কিনছেন।” জার্সি কিনতে আসা যশোর সরকারি এম এম কলেজের শিক্ষার্থী সুজন মাহমুদ বলেন, “আমি আর্জেন্টিনার সমর্থক। প্রতি বিশ্বকাপেই নতুন জার্সি কিনি। এবার জার্সির সঙ্গে একটি ক্যাপও নিয়েছি। বন্ধুদের সঙ্গে খেলা দেখার আনন্দই আলাদা।”যশোর শাহীন স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র তাহসিন হোসেন ও এমএসটিপি স্কুলের ৬ষ্ট শ্রেণির ছাত্রী ফরিদা ইয়াসমিন জানান-আমরা আর্জেন্টিনার সমর্থক। আব্বা আমাদের জার্সি কিনে দিয়েছে। তারা এই জানান-আমাদের বোন পূর্বার বয়স ৫ বছর। সে ব্রাজিলের সমর্থক। সে ব্রাজিলের জার্সি পরে নাচ করে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।এক নারী ক্রেতা সিনথিয়া মনির একা বলেন, “ছেলের জন্য ব্রাজিলের জার্সি, স্বামীর জন্য লুঙ্গি আর নিজের জন্য একটি ক্যাপ কিনেছি। বিশ্বকাপ এলে পুরো পরিবারে উৎসবের পরিবেশ তৈরি হয়।”স্থানীয় এক তরুণ মহসিন হোসেন বলেন, “শুধু জার্সি নয়, এবার আর্জেন্টিনার লুঙ্গিও কিনেছি। খেলার রাতে সবাই মিলে একই দলের পোশাক পরে খেলা দেখব।”ব্যবসায়ীরা জানান, বিশ্বকাপ যত ঘনিয়ে আসবে, ততই বিক্রি বাড়বে। তাই ক্রেতাদের চাহিদা মেটাতে নতুন চালান আনা হচ্ছে
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপে যশোরে জমজমাট জার্সির বাজার, বিকোচ্ছে লুঙ্গি-ক্যাপও
-
প্রতিনিধির নাম - আপডেট সময় : ০৯:৫২:০৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- ৩ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















