মনির হোসেন, যশোর প্রতিনিধি:-
বেনাপোলের হেরোইনের মামলায় স্বরবাংহুদা গ্রামের মাদক ব্যবসায়ী জামাল হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন যশোরের একটি আদালত।
সোমবার ২৯ জুন অতিরিক্ত জেলা ও দায়রা জজ (৪র্থ) আদালতের বিচারক শাহিনুর রহমান এ রায় ঘোষণা করেন।সাজাপ্রাপ্ত জামাল হোসেন বেনাপোল পোর্ট থানার স্বরবাংহুদা গ্রামের জামাত আলী মোড়লের ছেলে।মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৮ মার্চ যশোরের শার্শা উপজেলায় বাঁগআচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিমকোটা গ্রামের কালীবাড়ি মোড়ে অবস্থান নেয়। এ সময় সন্দেহজনকভাবে জামালকে আটক করে তার দেহ তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তিনটি পলিথিনের প্যাকেটে রাখা ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় বাঁগআচড়া তদন্ত কেন্দ্রের এসআই শরীফ হাবিবুর রহমান বাদী হয়ে জামাল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা শার্শা থানার এসআই মুরাদ হোসেন জামাল হোসেনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। বর্তমানে সাজাপ্রাপ্ত জামাল হোসেন কারাগারে রয়েছেন।ব্যবসা #
সংবাদ শিরোনাম ::
বেনাপোলে হেরোইনের মামলায় জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড
-
প্রতিনিধির নাম - আপডেট সময় : ১০:৫৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- ৯ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















