ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচ বছর খেদমত করলেই মাদরাসার খরচে উমরাহ, প্রতিশ্রুতি পূরণে গেলেন পাঁচ উস্তাদ নরসিংদীর আইয়ূব পুর ইউনিয়ন পরিষদে মসজিদ উদ্বোধন করেন নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন টেকনাফে চেকপোস্টে নোহা থামিয়ে অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার মালিক হঠাও, বাগান বাঁচাও’ স্লোগানে উত্তাল চার চা বাগান, মজুরির দাবিতে কর্মবিরতি যশোরে জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১ যশোর অভয়নগরে শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উখিয়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার নারায়ণগঞ্জে চুরি করতে গিয়ে মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়ার ৪ নারী আটক যশোরে ডেঙ্গুতে আক্রান্ত সংখ্যা বাড়ছে

নারায়ণগঞ্জে এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : ২০২৬ সালের এইচএসসি, আলিম, এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কঠোর পদক্ষেপ নিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। পরীক্ষাকেন্দ্রের আশপাশে প্রশ্নফাঁস, নকল ও অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড ঠেকাতে জেলার সব পরীক্ষা কেন্দ্র, উপকেন্দ্র ও ভেন্যুর ২০০ গজের মধ্যে থাকা ফটোকপি ও মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২৮ জুন) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২ জুলাই থেকে সারা দেশের মতো নারায়ণগঞ্জেও এইচএসসি, আলিম এবং এইচএসসি (ভোকেশনাল) ও বিএম পরীক্ষা শুরু হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে আগামী ৪ আগস্ট ২০২৬ পর্যন্ত জেলার সকল পরীক্ষা কেন্দ্র, উপকেন্দ্র ও ভেন্যুর ২০০ গজের মধ্যে অবস্থিত ফটোকপি ও মোবাইল ফোনের দোকান বন্ধ রাখতে হবে।

জেলা প্রশাসন জানিয়েছে, পরীক্ষার সময় কোনো ধরনের নকল, প্রশ্নপত্র সংক্রান্ত গুজব বা অনিয়ম প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের তদারকি জোরদার করা হবে। সংশ্লিষ্ট সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে মোবাইল ফোনসহ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের ওপরও কড়াকড়ি আরোপ করা হয়েছে। নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন পর্যায়ে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু হচ্ছে। পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত হওয়ার নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। পাশাপাশি কেন্দ্রগুলোতে সিসিটিভি সচল রাখা, কন্ট্রোল রুম চালু রাখা এবং কেন্দ্র সচিবদের জন্য বিশেষ নির্দেশনাও জারি করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বরুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন

আপডেট সময় : ০৫:৪৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬