ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সীমান্ত পেরিয়ে ইয়াবা, উখিয়ায় ৬০ হাজার পিসসহ আটক ১ যশোরে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শহরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে নরসিংদীর শিবপুর ভূমি অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। বেনাপোলে হেরোইনের মামলায় জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড বরুড়ায় ওরাই আপনজন সামাজিক সংগঠন কর্তৃক ফলের উৎসব ও হুইল চেয়ার বিতরণ জেল থেকে মুক্তির পর টেকনাফে আবারও মানবপাচার ও অপহরণের অভিযোগ, এলাকায় আতঙ্ক ট্রলারসহ পাঁচ জেলেকে ধ’রে নিয়ে গেছে আরাকান আ’র্মি বরুড়ায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নারায়ণগঞ্জে এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসে- কোনো শিশুই অর্থনৈতিক কারণে শিক্ষা ও শৈশব থেকে বঞ্চিত হবে না : ডিসি মো:রায়হান কবির

সীমান্ত পেরিয়ে ইয়াবা, উখিয়ায় ৬০ হাজার পিসসহ আটক ১

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান, স্টাফ রিপোর্টার কক্সবাজার : কক্সবাজারের উখিয়ায় জেলের ছদ্মবেশে মিয়ানমার সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের সময় ৬০ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৯ জুন) বিকেলে উখিয়া উপজেলার নলবনিয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক।

আটক ব্যক্তি মো. রাশেদুল (২৫)। তিনি উখিয়া উপজেলার নলবনিয়া গ্রামের মাহাবুব আলমের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৯-এর প্রায় ৫০০ গজ উত্তরে এবং বিওপি থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দক্ষিণে নলবনিয়া এলাকায় অবস্থান নেয়। বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে মিয়ানমারের দিক থেকে জেলের ছদ্মবেশে মাছের ঝুড়ি হাতে এক ব্যক্তিকে সীমান্ত অতিক্রম করে আসতে দেখে টহল দলের সন্দেহ হয়। তাকে থামার সংকেত দিলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়।

তল্লাশিতে তার কোমরে বাঁধা এবং মাছের ঝুড়ির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ছয়টি কার্টন থেকে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাশেদুল স্বীকার করেন, মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা এনে দেশের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন। তিনি আরও জানান, জেলে সেজে জাল ও মাছের ঝুড়ির আড়ালে ইয়াবা পাচারের সঙ্গে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে।

বিজিবি জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত অন্যান্য পাচারকারী ও মাদক সরবরাহকারীকে শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান আরও জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক, চোরাচালান ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সীমান্ত পেরিয়ে ইয়াবা, উখিয়ায় ৬০ হাজার পিসসহ আটক ১

সীমান্ত পেরিয়ে ইয়াবা, উখিয়ায় ৬০ হাজার পিসসহ আটক ১

আপডেট সময় : ০৯:৫৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬