পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি আর উৎসবমুখর পরিবেশে সারা দেশে উদ্যাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা। এ উৎসব উপলক্ষে পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের নানান কর্মসূচি মধ্যে দিয়ে রথযাত্রা উৎসব পালন করা হয়েছে। ১৬ জুলাই বৃহস্পতিবার দুপুরে রথযাত্রায় কেলিশহর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক আসন্ন ইউপি নির্বাচনে সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন সনাতন ধর্মাবলম্বীদের মাঝে খিচুড়ি বিতরণ করেন। হিন্দু সম্প্রদায়ের অন্যতম একটি বিখ্যাত ধর্মীয় উৎসব হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে সারাদেশের ন্যায় চট্টগ্রামের পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নে
এ রথযাত্রা বর্ণাঢ্য আয়োজনে মধ্যে দিয়ে এই উৎসব পালন করা হয়। এসময় আসন্ন ইউপি নির্বাচন কেলিশহর ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন বলেন, সনাতনীদের রথযাত্রা এখন সব সম্প্রদায়ের মানুষের মাঝে সম্প্রীতির মেলবন্ধন সৃষ্টি করেছে, বিএনপি সরকার সকল ধর্মের স্ব-অবস্থান নিশ্চিত করতে বদ্ধপরিকর, শান্তি উন্নয়ন সুশাসন বৈষম্য মুক্ত সমাজ ব্যাবস্তা গড়ে তুলতে বিএনপি চেয়ারম্যান প্রধানমন্রী তারেক রহমানের নির্দেশে কাজ করে যাচ্ছি।
সংবাদ শিরোনাম ::
পটিয়ার কেলিশহরে রথযাত্রা সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের খিচুড়ি বিতরণ
-
প্রতিনিধির নাম - আপডেট সময় : ০১:৫০:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
- ১৮ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















