ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাচ্ছেন নয়াগণতান্ত্রিক পার্টির প্রতিনিধি দল সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৪, থানায় অভিযোগ দায়ের আশিয়ায় এক হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণে এনামুল হক এমপি- মানবিক বাংলাদেশ গড়তে দুর্যোগে সবাইকে এগিয়ে আসতে হবে। ভারতীয় সেই নারী রেশমাকে অবৈধ অনুপ্রেশ আইনে মামলায় পুলিশে সোপর্দ বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন, ২০০ মোটরসাইকেলের অংশ গ্রহণ নরসিংদীর নুরালাপুরে ডাকাতের কুপে নিহত এক। পরিদর্শন করলেন পুলিশ সুপার। জেলা পুলিশের উদ্যোগে যৌথ অভিযানে মাদকবিরোধী অভিযানে ০৫ জন আটক নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র উদ্যোগে অসুস্থ সাংবাদিকদের জন্য দোয়া’র মোনাজাত অনুষ্ঠিত যশোরে বান্ধবীকে নিয়ে ঘুরতে এসে অপহরণ, চাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগ, আটক ৩ নারায়ণগঞ্জে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট’-এর জাঁকজমকপূর্ণ সমাপনী

উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবা উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৮:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার:-কক্সবাজারের উখিয়ায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮০ লাখ টাকা।শনিবার (১৮ জুলাই) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, শুক্রবার (১৭ জুলাই) রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের জীম্বংখালী বিওপির একটি বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ইশাকের ঘের এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মিয়ানমার থেকে দুই সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করে।একপর্যায়ে চোরাকারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও ফাঁকা গুলি ছুড়লে তারা সঙ্গে থাকা একটি পোটলা ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়।পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি পোটলার ভেতরে থাকা খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল বায়ুরোধী ছয়টি প্যাকেট থেকে মোট ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে দীর্ঘ তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি।উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, ইয়াবা পাচারের সঙ্গে জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালান দমনে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাচ্ছেন নয়াগণতান্ত্রিক পার্টির প্রতিনিধি দল

উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ০১:৫৮:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬