ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাচ্ছেন নয়াগণতান্ত্রিক পার্টির প্রতিনিধি দল সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৪, থানায় অভিযোগ দায়ের আশিয়ায় এক হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণে এনামুল হক এমপি- মানবিক বাংলাদেশ গড়তে দুর্যোগে সবাইকে এগিয়ে আসতে হবে। ভারতীয় সেই নারী রেশমাকে অবৈধ অনুপ্রেশ আইনে মামলায় পুলিশে সোপর্দ বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন, ২০০ মোটরসাইকেলের অংশ গ্রহণ নরসিংদীর নুরালাপুরে ডাকাতের কুপে নিহত এক। পরিদর্শন করলেন পুলিশ সুপার। জেলা পুলিশের উদ্যোগে যৌথ অভিযানে মাদকবিরোধী অভিযানে ০৫ জন আটক নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র উদ্যোগে অসুস্থ সাংবাদিকদের জন্য দোয়া’র মোনাজাত অনুষ্ঠিত যশোরে বান্ধবীকে নিয়ে ঘুরতে এসে অপহরণ, চাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগ, আটক ৩ নারায়ণগঞ্জে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট’-এর জাঁকজমকপূর্ণ সমাপনী

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে সুলতানাবাদে চেয়ারম্যান পদে প্রার্থী জাহাঙ্গীর আলম মামুন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

‎নিজস্ব প্রতিবেদক:-মতলব উত্তর উপজেলার কৃতি সন্তান সমাজসেবক জাহাঙ্গীর আলম মামুন সুলতানাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ঘোষণা করেছেন।তিনি বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলা, বৈষম্যহীন, সততা, ন্যায় ও ইনসাফভিত্তিক আধুনিক ডিজিটাল ও পরিকল্পিত ইউনিয়ন প্রতিষ্ঠা করাই আমার লক্ষ্য।শুক্রবার (১৭ জুলাই) জুম্মার নামাজের পর সুলতানাবাদ ইউনিয়নের ফরিদকান্দি জামে মসজিদে মুসল্লিদের সাথে কুশল বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।দলমত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের সেবায় নিয়োজিত এই চেয়ারম্যান প্রার্থী ইউনিয়নবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি আধুনিক প্রযুক্তির ব্যবহার করে স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গঠন, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি, নারী ও শিশুসহ সকলের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং উন্নয়নমূলক কাজকে অগ্রাধিকার দিয়ে এগিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।জাহাঙ্গীর আলম মামুন ইউনিয়নবাসীর উদ্দেশে বলেন, আমি আপনাদের সন্তান, আপনাদেরই একজন। আপনাদের সহযোগিতা, সমর্থন ও দোয়া নিয়ে আমরা একসাথে একটি মডেল ইউনিয়ন গড়ে তুলতে চাই। স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, তরুণ ও প্রাণবন্ত নেতৃত্বের মাধ্যমে সুলতানাবাদ ইউনিয়ন নতুন দিগন্তে পৌঁছাতে পারবে। সকলের পরিচিত এই সমাজসেবককে চেয়ারম্যান পদে বিজয়ী করতে আপনাদের অকুণ্ঠ সমর্থন ও দোয়া কামনা করছেন জাহাঙ্গীর আলম মামুন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাচ্ছেন নয়াগণতান্ত্রিক পার্টির প্রতিনিধি দল

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে সুলতানাবাদে চেয়ারম্যান পদে প্রার্থী জাহাঙ্গীর আলম মামুন

আপডেট সময় : ০২:০৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬