ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাচ্ছেন নয়াগণতান্ত্রিক পার্টির প্রতিনিধি দল সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৪, থানায় অভিযোগ দায়ের আশিয়ায় এক হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণে এনামুল হক এমপি- মানবিক বাংলাদেশ গড়তে দুর্যোগে সবাইকে এগিয়ে আসতে হবে। ভারতীয় সেই নারী রেশমাকে অবৈধ অনুপ্রেশ আইনে মামলায় পুলিশে সোপর্দ বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন, ২০০ মোটরসাইকেলের অংশ গ্রহণ নরসিংদীর নুরালাপুরে ডাকাতের কুপে নিহত এক। পরিদর্শন করলেন পুলিশ সুপার। জেলা পুলিশের উদ্যোগে যৌথ অভিযানে মাদকবিরোধী অভিযানে ০৫ জন আটক নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র উদ্যোগে অসুস্থ সাংবাদিকদের জন্য দোয়া’র মোনাজাত অনুষ্ঠিত যশোরে বান্ধবীকে নিয়ে ঘুরতে এসে অপহরণ, চাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগ, আটক ৩ নারায়ণগঞ্জে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট’-এর জাঁকজমকপূর্ণ সমাপনী

নারায়ণগঞ্জে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট’-এর জাঁকজমকপূর্ণ সমাপনী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১০:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :
নারায়ণগঞ্জ ওসমানী পৌর স্টেডিয়ামে আজ শনিবার জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো নারায়ণগঞ্জ ফুটবল একাডেমি আয়োজিত এবং মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ‘বেগম খালেদা জিয়া স্মৃতি (অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান।ফাইনাল খেলায় স্থানীয় তরুণ ফুটবলারদের মনোমুগ্ধকর পারফরম্যান্স উপভোগ করতে স্টেডিয়ামে ভিড় করেন ক্রীড়ামোদী দর্শক, ক্রীড়া সংগঠক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। তরুণদের খেলা দেখে দর্শকরা বারবার করতালি দিয়ে তাদের উৎসাহিত করেন।সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। তিনি খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক উপস্থিত হলে তাকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আলিনুর খান ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি উপস্থিত ছিলেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মামুন মাহমুদ এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এ্যাড. মোঃ সাখাওয়াত হোসেন খান,নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মাশুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার নামে এই টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে ফুটবলের বিকাশ ঘটবে। পাশাপাশি তরুণদের মেধা বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।নারায়ণগঞ্জ ফুটবল একাডেমির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে জেলার বিভিন্ন ক্লাবের অনূর্ধ্ব-১৭ দল অংশ নেয়। ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামলেও তরুণ ফুটবলারদের মাঝে যে উৎসাহ তৈরি হয়েছে তা দীর্ঘদিন থাকবে বলে আয়োজকরা মনে করছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাচ্ছেন নয়াগণতান্ত্রিক পার্টির প্রতিনিধি দল

নারায়ণগঞ্জে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট’-এর জাঁকজমকপূর্ণ সমাপনী

আপডেট সময় : ১২:১০:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬