ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাচ্ছেন নয়াগণতান্ত্রিক পার্টির প্রতিনিধি দল সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৪, থানায় অভিযোগ দায়ের আশিয়ায় এক হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণে এনামুল হক এমপি- মানবিক বাংলাদেশ গড়তে দুর্যোগে সবাইকে এগিয়ে আসতে হবে। ভারতীয় সেই নারী রেশমাকে অবৈধ অনুপ্রেশ আইনে মামলায় পুলিশে সোপর্দ বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন, ২০০ মোটরসাইকেলের অংশ গ্রহণ নরসিংদীর নুরালাপুরে ডাকাতের কুপে নিহত এক। পরিদর্শন করলেন পুলিশ সুপার। জেলা পুলিশের উদ্যোগে যৌথ অভিযানে মাদকবিরোধী অভিযানে ০৫ জন আটক নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র উদ্যোগে অসুস্থ সাংবাদিকদের জন্য দোয়া’র মোনাজাত অনুষ্ঠিত যশোরে বান্ধবীকে নিয়ে ঘুরতে এসে অপহরণ, চাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগ, আটক ৩ নারায়ণগঞ্জে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট’-এর জাঁকজমকপূর্ণ সমাপনী

বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে, স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের আশা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১০:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

মোঃ আমিনুল ইসলাম।
কুমিল্লার বরুড়া উপজেলার মানুষের জন্য সুখবর। দীর্ঘদিনের প্রত্যাশার পর বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ বাস্তবায়নের পথে রয়েছে। এ খবরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দ ও আশাবাদের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা-৮ (বরুড়া) আসনের নির্বাচিত সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমনের প্রচেষ্টায় স্বাস্থ্য কমপ্লেক্সটি ১০১ শয্যায় উন্নীত করার কার্যক্রম এগিয়ে চলছে।
ইতিমধ্যে  ১০১ শয্যা উন্নতি করনের চিঠি স্বাস্থ্য  মন্ত্রানালয় থেকে চিঠি ইস্যু করা হয়েছে।
বর্তমানে হাসপাতালের সাইনবোর্ডে ৫০ শয্যার উল্লেখ থাকলেও বাস্তবে দীর্ঘদিন ধরে মাত্র ৩১ শয্যা নিয়ে চিকিৎসাসেবা পরিচালিত হচ্ছে। ফলে প্রতিদিন রোগীর অতিরিক্ত চাপ সামলাতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের হিমশিম খেতে হয়। অনেক রোগীকেই প্রয়োজনীয় সেবা পেতে নানা ধরনের ভোগান্তির শিকার হতে হয়।স্বাস্থ্য কমপ্লেক্সটি ১০১ শয্যায় উন্নীত হলে রোগীদের জন্য শয্যা সংখ্যা বৃদ্ধি, আধুনিক চিকিৎসাসেবা সম্প্রসারণ, নতুন জনবল নিয়োগ এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সংযোজনের সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।এতে বরুড়া উপজেলার পাশাপাশি আশপাশের এলাকার মানুষও উন্নত স্বাস্থ্যসেবা লাভ করবেন।
স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করেন, এটি বরুড়ার স্বাস্থ্য খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তারা দ্রুত প্রকল্পের সকল কার্যক্রম সম্পন্ন করে পূর্ণাঙ্গ ১০১ শয্যার হাসপাতাল হিসেবে কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন।
এদিকে এ উদ্যোগ বাস্তবায়নের খবরে বরুড়াবাসী সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং দ্রুত বাস্তবায়নের মাধ্যমে স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাচ্ছেন নয়াগণতান্ত্রিক পার্টির প্রতিনিধি দল

বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে, স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের আশা

আপডেট সময় : ১২:১০:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬