নিজস্ব প্রতিবেদক:-
ফয়সাল আহম্মেদ সোহেল বলেছেন, একটি উন্নত, পরিচ্ছন্ন, নিরাপদ ও মানবিক ফতেপুর পশ্চিম ইউনিয়ন গড়ে তোলাই আমার অঙ্গীকার। সবার অংশগ্রহণ, পারস্পরিক সহযোগিতা এবং সুশাসনের চর্চার মাধ্যমে আমরা এমন একটি ইউনিয়ন গড়ে তুলতে চাই, যেখানে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক সম্প্রীতি সমানভাবে নিশ্চিত হবে।শনিবার (১৮ জুলাই) বিকেলে মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহম্মেদ সোহেল নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে তিনি এসব কথা বলেন। এসময় উন্নয়ন ও আগামী দিনের ভাবনা সম্বলিত লিফলেট বিতরণ করেন তিনি। অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা বের করেন।
ইউনিয়নের বিভিন্ন গ্রাম, মহল্লা ও বাজারে ভোটার দোকানদার পথচারীদের সাথে কুশল বিনিময় করেন। লিফলেট বিতরণ করেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন কামনা করেন।চেয়ারম্যান প্রার্থী ফয়সাল আহম্মেদ সোহেল বলেছেন, আসুন, ঐক্য, সততা ও জনসেবার চেতনায় একসাথে কাজ করি। আমাদের সম্মিলিত প্রচেষ্টাই গড়ে তুলবে একটি সমৃদ্ধ, আধুনিক ও বাসযোগ্য ইউনিয়ন। সমৃদ্ধ ইউনিয়ন গড়তে আমাদের প্রত্যয়-উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণের পথে একসাথে এগিয়ে চলি।তিনি বলেন, মাদক ও কিশোর গ্যাং শুধু ব্যক্তি বা পরিবারের সমস্যা নয়, এটি পুরো সমাজের জন্য হুমকি। পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে, তবে অপরাধ নির্মূলে জনগণের সহযোগিতা ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়। সমাজের প্রতিটি সচেতন মানুষকে অপরাধের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
তিনি আরও বলেন, অভিভাবকদের সন্তানদের প্রতি আরও যত্নশীল হতে হবে। তরুণদের সঠিক পথে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো অপরাধমূলক কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানান তিনি।ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, ভোটার ও সমর্থকরা গণসংযোগ ও প্রচারণায় অংশ গ্রহণ করেন।
সংবাদ শিরোনাম ::
ফতেপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ফয়সাল আহম্মেদ সোহেলের নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ
-
প্রতিনিধির নাম - আপডেট সময় : ১২:০৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
- ৪ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















