ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাচ্ছেন নয়াগণতান্ত্রিক পার্টির প্রতিনিধি দল সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৪, থানায় অভিযোগ দায়ের আশিয়ায় এক হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণে এনামুল হক এমপি- মানবিক বাংলাদেশ গড়তে দুর্যোগে সবাইকে এগিয়ে আসতে হবে। ভারতীয় সেই নারী রেশমাকে অবৈধ অনুপ্রেশ আইনে মামলায় পুলিশে সোপর্দ বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন, ২০০ মোটরসাইকেলের অংশ গ্রহণ নরসিংদীর নুরালাপুরে ডাকাতের কুপে নিহত এক। পরিদর্শন করলেন পুলিশ সুপার। জেলা পুলিশের উদ্যোগে যৌথ অভিযানে মাদকবিরোধী অভিযানে ০৫ জন আটক নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র উদ্যোগে অসুস্থ সাংবাদিকদের জন্য দোয়া’র মোনাজাত অনুষ্ঠিত যশোরে বান্ধবীকে নিয়ে ঘুরতে এসে অপহরণ, চাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগ, আটক ৩ নারায়ণগঞ্জে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট’-এর জাঁকজমকপূর্ণ সমাপনী

যশোরে বান্ধবীকে নিয়ে ঘুরতে এসে অপহরণ, চাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগ, আটক ৩

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর প্রতিনিধি: যশোরের অভয়নগরে বান্ধবীকে নিয়ে ঘুরতে এসে অপহরণ, চাঁদাবাজি ও শ্লীলতাহানির শিকার হয়েছেন এক তরুণ-তরুণী।এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ বিভিন্ন ধারায় মামলা দায়েরের পর তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) বিকালে উপজেলার নওয়াপাড়া বাজারের নূরবাগ বাসস্ট্যান্ডসংলগ্ন জুতাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।শনিবার (১৮ জুলাই) সকালে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করে অভয়নগর থানায় মামলা দায়ের করেন। আটক ব্যক্তিরা হলেন উপজেলার বুইকারা গ্রামের মৃত শমসের আলীর ছেলে সুজন আলী ওরফে শান্ত (৪০), একই গ্রামের রাঙ্গা মোল্যার ছেলে ওহিদুল মোল্যা ওরফে ডেভিড (১৯) এবং মনিরুল ইসলামের ছেলে আরমান মোল্যা (১৯)।মামলার এজাহার সূত্রে জানা যায়, পিয়াল হাসান নাইছ নামে এক তরুণের সঙ্গে নড়াইল সদর উপজেলার আফরা গ্রামের এক তরুণীর প্রেমের সম্পর্ক রয়েছে। শুক্রবার বিকালে তারা নওয়াপাড়া বাজারে ঘুরতে গেলে নূরবাগ বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় সুজন আলী ওরফে শান্ত, ওহিদুল মোল্যা ওরফে ডেভিড, আরমান মোল্যা, গুয়াখোলা গ্রামের আরিফ (৩৮), বেঙ্গলগেট এলাকার সুমন (৩৭), রানাভাটা এলাকার টুটুল (৩৮) এবং অজ্ঞাতনামা আরও কয়েকজন তাদের জোরপূর্বক তুলে বুইকারা গ্রামে নিয়ে যায়। সেখানে তরুণকে মারধর করে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। একই সময় তরুণীকে শ্লীলতাহানির অভিযোগও করা হয়েছে।মামলার বাদী জানান, শুক্রবার দিবাগত রাত প্রায় ২টার দিকে পুলিশ তাদের উদ্ধার করে। পরদিন সকালে তিনি অভয়নগর থানায় মামলা দায়ের করেন। এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ অন্যান্য ধারায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত তিনজনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।#

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাচ্ছেন নয়াগণতান্ত্রিক পার্টির প্রতিনিধি দল

যশোরে বান্ধবীকে নিয়ে ঘুরতে এসে অপহরণ, চাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগ, আটক ৩

আপডেট সময় : ১২:১০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬