মোহাম্মদ শাহজাহান চৌধুরী:টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আবু বক্কর চৌধুরী ফাউন্ডেশন। মানবিক এ উদ্যোগের অংশ হিসেবে শনিবার (১৮ জুলাই) বিকেলে ইউনিয়নের এস এম নাছিমা বেগম দাখিল মাদ্রাসা, দক্ষিণ আশিয়া গাউসিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা এবং বাথুয়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে পৃথক তিনটি কেন্দ্রে এক হাজার বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এনাম ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ তুলে দেন।
এসময় এনামুল হক এমপি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু সরকারের দায়িত্ব নয়, সমাজের প্রতিটি সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানেরও নৈতিক দায়িত্ব। দুর্যোগে মানুষের মুখে হাসি ফোটাতে সবাইকে মানবিকতার হাত বাড়িয়ে দিতে হবে। মানুষের দুঃসময়ে পাশে থাকাই প্রকৃত রাজনীতি ও প্রকৃত মানবসেবা।
তিনি আরও বলেন, সরকার বন্যাকবলিত মানুষের পুনর্বাসনে কাজ করছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের মানবিক উদ্যোগ দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আবু বক্কর চৌধুরী ফাউন্ডেশনের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। ত্রাণ পেয়ে উপকারভোগীরা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজকরা জানান, আশিয়া ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত আরও অসহায় পরিবারের কাছেও পর্যায়ক্রমে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হবে।
সভাপতির বক্তব্যে মোজাম্মেল হক চৌধুরী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবের লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ। মানবিক সহায়তার এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।
এসময় উপস্থিত ছিলেন আশিয়া ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিরা।আবু বক্কর চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব
আলহাজ্ব মুহাম্মদ খোরশেদ আলম, পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মঈনুল আলম ছোটন, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের সদস্য সচিব মীর জাকের আহমেদ, আশিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক শরিফ উদ্দিন চৌধুরী, পটিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু, পটিয়া পৌরসভা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান রিপন,
আশিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সাখাওয়াত চৌধুরী খোকা, সাবেক যুগ্ম আহবায়ক জাবেদ চৌধুরী, সেলিম মোস্তফা,যুগ্ম আহবায়ক আবদুল করিম মেম্বার, ইসমাইল হোসেন, শহিদুল ইসলাম লিটন, গাজী দুলাল, নাসির হাজারী, পটিয়া পৌরসভা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান রিপন প্রমুখ।
সংবাদ শিরোনাম ::
আশিয়ায় এক হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণে এনামুল হক এমপি- মানবিক বাংলাদেশ গড়তে দুর্যোগে সবাইকে এগিয়ে আসতে হবে।
-
প্রতিনিধির নাম - আপডেট সময় : ১২:১৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
- ১১ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















