নিজস্ব প্রতিবেদক:-সিদ্ধিরগঞ্জে নাসিক ৫ নং ওয়ার্ডের পূর্ব কলাবাগ এলাকায় প্রতিপক্ষের অতর্কিত হামলায় এক নারীসহ চারজন আহত হয়েছেন। আহতরা হলেন- শাহাবুদ্দিন (৬৫) শামীমা বেগম (৫৪) মোঃ নূরুল আমিন (৫২) ও মোঃ-মাহমুদুল হাসান জিসান (১৮)। এদের মধ্যে শাহাবুদ্দিন গুরুতর আহত হয়েছেন। তার মাথায় জখম হয়ে প্রচুর রক্তক্ষরণ হয় ও ১১ টি সেলাই লেগেছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে ১১ জনকে অভিযুক্ত করে সিদ্ধিরগঞ্জ থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হলেন- আঃ রশিদ (৬৫), মো. রাসেল (৪০), মো. জুয়েল (৩৫), মহিউদ্দিন (৫০), মো. সাকিব (৩০), রোহন (২৫), ফেরদৌস (২৮), মোসা. রাশিদা বেগম (৫০), মোসা. তামান্না বেগম (২৫), মোসা. বেবি বেগম (৫০) ও মোসাঃ টিনি বেগম (৩০)।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা বাড়ি করার সময় চলাচলের রাস্তা না রেখে বাড়ি নির্মাণ করে। এরপর থেকে তারা হামলায় আহতদের বাড়ির রাস্তা ব্যবহার করে আসছে। ওই চলাচলের রাস্তায় দীর্ঘ দিন ধরে একটি টিনের বেড়া রয়েছে। এই বিষয়ে আদালতে একটি মামলাও রয়েছে। ওই টিনের বেড়ার খুটি পুরাতন হওয়ায় গত বৃহম্পতিবার গুরুতর আহত সাহাবুদ্দিন তা সংস্কার করতে গেলে অভিযুক্তরাসহ অজ্ঞানামা আরও কতিপয় লোকজন লাঠি সোঠা দা বটি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালায়।
এসময় তাকে বেধড়ক মারধর করে কাঠের গুড়ি দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে। এতে গুরুতর রক্তাক্ত জখম হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে সাহাবুদ্দিনকে বাঁচানোর জন্য তার ছোট ভাই মো নূরুল আমিন (৫২) ও স্ত্রী শামীমা এগিয়ে গেলে অভিযুক্তরা তাদেরও মারধর করে। একপর্যায়ে তারা শামীমাকে টানা হেচড়া করে শ্লীলতাহানি করলে ভাতিজা মো. মাহমুদুল হাসান জিসান প্রতিবাদ করলে তাকে মারধর করে গলা টিপে ধরে শ্বাস রোধ করে হত্যার চেষ্টা করে। এরপর স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। তারা আহতদের উদ্ধ্ওা করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
এদিকে এ ঘটনায় তীব্র ক্ষোভ ও বিচারহীনতার আশঙ্কা প্রকাশ করেছে আহত ভুক্তভোগী শাহাবুদ্দিন বলেন, কোনো কারণ ছাড়াই আমার ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। আমি প্রশাসনের কাছে এই নৃশংস হামলার সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
আহত শামীমা বেগম বলেন, আমার স্বামীকে যখন ওরা প্রাণে মেরে ফেলার চেষ্টা করছিল, আমি শুধু তাকে বাঁচাতে গিয়েছিলাম। কিন্তু ওরা আমাকেও রেহাই দেয়নি। আমি প্রশাসনের নিকট এই বর্বরোচিত ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।
আহত শাহাবুদ্দিনের ভাই নুরু মিয়া বলেন, রশিদ গংরা পরিকল্পিতভাবে আমার ভাই ও ভাবির ওপর এই হামলা চালিয়েছে। থানায় তাদের নাম উল্লেখ করে পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি যেন দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হয়।
এ ঘটনার অভিযোগ তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার এএসআই শরিফ জানান, অভিযোগ তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়ধীন রয়েছে। প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে।
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৪, থানায় অভিযোগ দায়ের
-
প্রতিনিধির নাম - আপডেট সময় : ১২:১৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
- ১৪ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















