মোঃ জাকারিয়া মাসুদ, সিংড়া (নাটোর) প্রতিনিধি:-নাটোরের সিংড়ায় আবাদি জমিতে অবৈধভাবে পুকুর খননের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।রোববার (১৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার খেজুরতলা এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম।জানা যায়, উপজেলার লালোর ইউনিয়নের খেজুরতলা এলাকায় আবাদি জমিতে অবৈধভাবে পুকুর খনন করছিলেন মো. তাছের উদ্দীন নামে এক ব্যক্তি। ভ্রাম্যমাণ আদালতের বিচারক বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ১৫ অনুযায়ী ৫০ হাজার অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণাৎ তা আদায় করেন।সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম বলেন, কৃষিজমি রক্ষায় অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থা
সংবাদ শিরোনাম ::
সিংড়ায় আবাদি জমিতে পুকুর খননের অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড
-
প্রতিনিধির নাম - আপডেট সময় : ১২:০৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- ১০ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















