ঢাকা ০৮:২১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩ নারায়ণগঞ্জে ‘বর্ষায় নজরুল’ অনুষ্ঠান উদযাপিত টেকনাফে চাঁদাবাজি ও কুপিয়ে জখম মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেফতার মুন্সিগঞ্জে মানবাধিকার ফাউন্ডেশনের মীরকাদিম পৌর কমিটির সদস্যদের পরিচয়পত্র বিতরণ নারায়ণগঞ্জে ৩১ সদস্যের মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি গঠন সিংড়ায় আবাদি জমিতে পুকুর খননের অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ঘিরে উচ্ছ্বাস : ঢাকায় স্পেন সমর্থক ড. জালাল উদ্দিনের নেতৃত্বে বর্ণাঢ্য মিছিল ডেঙ্গু প্রতিরোধে জেলা তথ্য অফিসের উদ্যোগ গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক সড়ক প্রচার নারায়ণগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয় জোরদারের তাগিদ ডিসি রায়হান কবিরের

টেকনাফে চাঁদাবাজি ও কুপিয়ে জখম মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার:-টেকনাফে চাঁদাবাজি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার একটি চাঞ্চল্যকর মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।রোববার (১৯ জুলাই) ভোররাত আনুমানিক ৩টা ৫৫ মিনিটে র‌্যাব-১৫, সদর ব্যাটালিয়নের একটি আভিযানিক দল কক্সবাজার সদর থানার ফুলবাগ সড়কের চাউল বাজার এলাকায় অভিযান চালিয়ে সালমান (৩০) নামে ওই আসামিকে গ্রেফতার করে।র‌্যাব জানায়, গত ২ জুন রাত ১০টার দিকে টেকনাফ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাঙ্গার ডেইল সড়কে আরসিসি ঢালাই কাজ চলাকালে সালমান ও তার সহযোগীরা ঠিকাদার আব্দুর রশিদের কাছে চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা তাকে হত্যার উদ্দেশ্যে বেধড়ক মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে।ঘটনার পর টেকনাফ থানায় মামলা দায়ের হলে আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করে র‌্যাব-১৫। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার ২ নম্বর আসামি সালমান কক্সবাজার সদর থানার ফুলবাগ সড়ক এলাকার মংপ্রু নামে এক ব্যক্তির বাসায় আত্মগোপনে রয়েছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে সালমান ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব।গ্রেফতারকৃত সালমান টেকনাফ উপজেলার উত্তর জালিয়াপাড়া (৭ নম্বর ওয়ার্ড) এলাকার মৃত দলিলুর রহমানের ছেলে।র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

টেকনাফে চাঁদাবাজি ও কুপিয়ে জখম মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেফতার

আপডেট সময় : ১২:১২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬