ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় সুদ ব্যবসায়ীর বিরুদ্ধে মানববন্ধন সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক সিংড়ায় জামতলী-রাণীনগরহাট ১০ কি.মি. সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন বরুড়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ: চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়তে নিজ কার্যালয় থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান : ডিসি রায়হান কবির পটিয়ার  শোভনদন্ডীতে খরনা খালের পানি প্রবাহ কৃষকের জমি দিয়ে: দিশেহারা কৃষক পরিবার নারায়ণগঞ্জের সাংবাদিকতা, আইন ও নাগরিক আন্দোলনে মাহবুবুর রহমান মাসুমের অবদানের ৪ দশক নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩ নারায়ণগঞ্জে ‘বর্ষায় নজরুল’ অনুষ্ঠান উদযাপিত

সিংড়ায় জামতলী-রাণীনগরহাট ১০ কি.মি. সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

মোঃ জাকারিয়া মাসুদ, সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার গুরুত্বপূর্ণ জামতলী-বামিহাল-রাণীনগরহাট প্রায় ১০ কি.মি. সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর সাড়ে ১২টায় জামতলী বাজারে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম আনু।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা প্রকৌশলী মো. খলিলুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুমার কুন্ডু, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম বুলেট, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেন মিন্টু প্রমূখ।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৪ কোটি ৩৭ লাখ ৭৭ হাজার ৮২০ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে প্রায় ১০ কি.মি. সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ করা হচ্ছে।

স্থানীয়রা জানান, সড়কটি প্রশস্ত করা হলে চৌগ্রাম, ইটালী, সুকাশ, ডাহিয়া ও রামানন্দ খাজুরা ইউনিয়নের হাজারো মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত এবং সামগ্রিক যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় সুদ ব্যবসায়ীর বিরুদ্ধে মানববন্ধন

সিংড়ায় জামতলী-রাণীনগরহাট ১০ কি.মি. সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন

আপডেট সময় : ০৫:২৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬