ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় সুদ ব্যবসায়ীর বিরুদ্ধে মানববন্ধন সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক সিংড়ায় জামতলী-রাণীনগরহাট ১০ কি.মি. সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন বরুড়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ: চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়তে নিজ কার্যালয় থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান : ডিসি রায়হান কবির পটিয়ার  শোভনদন্ডীতে খরনা খালের পানি প্রবাহ কৃষকের জমি দিয়ে: দিশেহারা কৃষক পরিবার নারায়ণগঞ্জের সাংবাদিকতা, আইন ও নাগরিক আন্দোলনে মাহবুবুর রহমান মাসুমের অবদানের ৪ দশক নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩ নারায়ণগঞ্জে ‘বর্ষায় নজরুল’ অনুষ্ঠান উদযাপিত

পটিয়ায় সুদ ব্যবসায়ীর বিরুদ্ধে মানববন্ধন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

আবুল কালাম চৌধুরী: চট্টগ্রামের পটিয়ায় সুদের কারবারের আড়ালে যৌন হয়রানি, ভয়ভীতি প্রদর্শন ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ এনে মানববন্ধন করেছেন তিন নারী। রোববার (২০ জুলাই) বিকেলে পটিয়া পৌরসভা থানার মোড়ে আয়োজিত এ মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মানববন্ধনে ভুক্তভোগী শেখুপা আক্তার কলি অভিযোগ করেন, ২০২৫ সালের অক্টোবরে তিনি অভিযুক্তের কাছ থেকে ৫০ হাজার টাকা সুদের ভিত্তিতে নেন। ওই সময় তাঁর কাছ থেকে একটি খালি স্ট্যাম্প ও তাঁর স্বামীর নামে থাকা একটি স্বাক্ষরিত খালি চেক নেওয়া হয়। পরে নির্ধারিত সময়ে টাকা পরিশোধ করলেও খালি স্ট্যাম্প ও চেক ফেরত দেওয়া হয়নি। বরং গভীর রাতে ফোন করে কুপ্রস্তাব দেওয়া, অশোভন আচরণ করা এবং প্রস্তাবে রাজি না হওয়ায় খালি চেক ও স্ট্যাম্প ব্যবহার করে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ করেন তিনি।

একই মানববন্ধনে অংশ নেওয়া কহিনুর আক্তার অভিযোগ করেন, তিনি ৫০ হাজার টাকা সুদের ভিত্তিতে নেওয়ার সময় খালি স্ট্যাম্প ও স্বাক্ষরিত খালি চেক দিয়েছিলেন। পরে টাকা পরিশোধের পরও তাঁর কাছে আরও ৫০ হাজার টাকা দাবি করা হয় এবং ভয়ভীতি দেখানো হয়।

অপর ভুক্তভোগী কামরুন নাহার অভিযোগ করেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে ৫০ হাজার টাকা নেওয়ার পর ঋণ পরিশোধ করলেও তাঁর কাছে আরও ৪০ হাজার টাকা দাবি করা হয়। দাবিকৃত অর্থ না দিলে নানা ধরনের চাপ ও ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে তিনি অভিযোগ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সুদের কারবারের মাধ্যমে সাধারণ মানুষকে আর্থিকভাবে শোষণ ও নারীদের হয়রানির অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে হবে। তাঁরা পুলিশ প্রশাসন ও সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

বক্তারা জানান, এ ঘটনায় তিন ভুক্তভোগী এরই মধ্যে শেখুপা আক্তার কলিকে বাদী করে পটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মাওলানা ওয়াহিদ উল্লাহ বলেন, ‘আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি কাউকে যৌন হয়রানি করিনি এবং কারও সঙ্গে অন্যায় আচরণও করিনি। বিষয়টি আইনগতভাবে মোকাবিলা করব।’

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জিয়া বলেন, ‘ভুক্তভোগীদের একটি লিখিত অভিযোগ থানায় পাওয়া গেছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে তদন্ত শেষ হওয়ার আগে কাউকে দোষী বা নির্দোষ বলা সমীচীন হবে না।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় সুদ ব্যবসায়ীর বিরুদ্ধে মানববন্ধন

পটিয়ায় সুদ ব্যবসায়ীর বিরুদ্ধে মানববন্ধন

আপডেট সময় : ০৫:৩৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬