ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক কক্সবাজারে বাসে ১৮ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ নিরাপদ পর্যটন নিশ্চিতে কক্সবাজারে হোটেল-মোটেল মালিকদের সঙ্গে মতবিনিময় মৌলভীবাজারে বিএনপি নেতার বিরুদ্ধে অপহরণ ও নির্যাতনের গুরুতর অভিযোগ ডিসি জাহিদের উদ্যোগ অনুসরণের আহ্বান জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টার মাধবপুরে পুলিশের উপর হামলার ঘটনায় যুবকের এক বছরের কারাদণ্ড নোয়াপাড়া চা বাগানে মজুরি পাননি, হতাশ চা শ্রমিকরা বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে এক দম্পতি ও তাদের দুই বছর বয়সী সন্তান দেশে ফিরেছেন জামিয়া মিফতাহুল উলূম মহিলা মাদরাসায় সীরাতুন্নবী (সা:) আলোচনা সভা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন বেনাপোলের আবুল হোসেনের হেরোইনের মামলায় যাবজ্জীবন

নারায়ণগঞ্জে সাপ্তাহিক গণশুনানীতে সেবাপ্রার্থীদের সমস্যা শুনে তাৎক্ষণিক নির্দেশনা ডিসির

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০২:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : জনসাধারণের অভিযোগ, সমস্যা ও সেবাসংক্রান্ত বিভিন্ন বিষয় সরাসরি শুনে দ্রুত ও কার্যকর সমাধানের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নিয়মিত সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বোধবার ২২ জুলাই, ২০২৬ খ্রি. জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। প্রতি বুধবার নিয়মিতভাবে আয়োজিত এ গণশুনানিতে বিভিন্ন শ্রেণি-পেশার সেবাপ্রার্থীরা অংশ নিয়ে ভূমি, আইনশৃঙ্খলা, স্বাস্থ্য, শিক্ষা ও সমাজসেবাসহ নানা বিষয়ে তাদের সমস্যার কথা তুলে ধরেন।

গণশুনানিতে সেবাপ্রার্থীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। তিনি প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং কিছু ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ সেবা প্রার্থীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। গণশুনানির মাধ্যমে জনগণের সমস্যা সরাসরি জানার সুযোগ তৈরি হয়েছে। আমরা চাই প্রতিটি অভিযোগের দ্রুত নিষ্পত্তি হোক এবং জনগণ যেন হয়রানিমুক্তভাবে সেবা পায়।

জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের গণশুনানি প্রতি বুধবার নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক

নারায়ণগঞ্জে সাপ্তাহিক গণশুনানীতে সেবাপ্রার্থীদের সমস্যা শুনে তাৎক্ষণিক নির্দেশনা ডিসির

আপডেট সময় : ০২:০২:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬