ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেলপাড়া-চিতাশাল সড়কের চলমান সংস্কার কাজ পরিদর্শনে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন ১৮ জনের সমস্যা শুনে তাৎক্ষণিক নির্দেশনা; অসহায়দের আর্থিক সহায়তা, ২১ পরিবার পেল ত্রাণ মানবিক ডিসির গণশুনানিতে বেনাপোল কাস্টমসের রাজস্বের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা উখিয়ায় রোহিঙ্গা যুবক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, রহস্য উদঘাটনের দাবি ৮ এপিবিএনের সদর উপজেলার কুতুবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন ফার্মেসিকে জরিমানা ও কঠোর নির্দেশনা গোপালগঞ্জে বিচারকের বিরুদ্ধে শিক্ষানবিশ আইনজীবীর ওপর আদালতকক্ষে হামলার অভিযোগ উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ১ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার নারায়ণগঞ্জে সাপ্তাহিক গণশুনানীতে সেবাপ্রার্থীদের সমস্যা শুনে তাৎক্ষণিক নির্দেশনা ডিসির দক্ষিণ জেলা জাপার সদস্য সচিব আবদুস সাত্তার রণির জানাজা সম্পুর্ন: বিভিন্ন মহলের শোক নিউজ টু নারায়ণগঞ্জ’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে  ন্যায়বিচার ও জনস্বার্থে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা জরুরি : বিচারপতি মোঃসিদ্দিকুর রহমান মিয়া

গোপালগঞ্জে বিচারকের বিরুদ্ধে শিক্ষানবিশ আইনজীবীর ওপর আদালতকক্ষে হামলার অভিযোগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বিশ্বজিৎ চন্দ্র সরকার, গোপালগঞ্জ: গোপালগঞ্জে আদালতকক্ষে এক শিক্ষানবিশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ উঠেছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক মো. সুজন মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত অভিযোগ দায়ের করে বিচারকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষানবিশ আইনজীবী সাবিহা সুলতানা।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, সাবিহা সুলতানা গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য এবং সিনিয়র আইনজীবী জুলকদরের সঙ্গে দীর্ঘদিন ধরে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। গত ২২ জুলাই ২০২৫ তারিখে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে একটি মামলার কার্যক্রম পরিচালনার জন্য উপস্থিত হলে বিচারক মো. সুজন মিয়া তার ওপর ক্ষিপ্ত হয়ে হাতে থাকা কাগজের পেপারওয়েট নিক্ষেপ করেন বলে অভিযোগ করা হয়।

অভিযোগে বলা হয়, নিক্ষেপ করা পেপারওয়েটটি সাবিহা সুলতানার কপালে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

লিখিত অভিযোগে আরও দাবি করা হয়েছে, এর আগেও একই বিচারক অ্যাডভোকেট দিলীপ বিশ্বাসের মোহরী আমিনুর ফকিরকে আঘাত করেন। ওই ঘটনায় আমিনুর ফকিরের কোমরের ডান পাশে গুরুতর আঘাত লাগে বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এছাড়া বিচারক মো. সুজন মিয়ার বিরুদ্ধে আদালতকক্ষে আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগও তুলেছেন কয়েকজন আইনজীবী। তাদের দাবি, আদালতে এর আগেও এ ধরনের একাধিক অপ্রীতিকর ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষানবিশ আইনজীবী জেলা আইনজীবী সমিতির কাছে বিষয়টির সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে বিচারক মো. সুজন মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

দেলপাড়া-চিতাশাল সড়কের চলমান সংস্কার কাজ পরিদর্শনে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন

গোপালগঞ্জে বিচারকের বিরুদ্ধে শিক্ষানবিশ আইনজীবীর ওপর আদালতকক্ষে হামলার অভিযোগ

আপডেট সময় : ১০:৪০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬