ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেলপাড়া-চিতাশাল সড়কের চলমান সংস্কার কাজ পরিদর্শনে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন ১৮ জনের সমস্যা শুনে তাৎক্ষণিক নির্দেশনা; অসহায়দের আর্থিক সহায়তা, ২১ পরিবার পেল ত্রাণ মানবিক ডিসির গণশুনানিতে বেনাপোল কাস্টমসের রাজস্বের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা উখিয়ায় রোহিঙ্গা যুবক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, রহস্য উদঘাটনের দাবি ৮ এপিবিএনের সদর উপজেলার কুতুবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন ফার্মেসিকে জরিমানা ও কঠোর নির্দেশনা গোপালগঞ্জে বিচারকের বিরুদ্ধে শিক্ষানবিশ আইনজীবীর ওপর আদালতকক্ষে হামলার অভিযোগ উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ১ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার নারায়ণগঞ্জে সাপ্তাহিক গণশুনানীতে সেবাপ্রার্থীদের সমস্যা শুনে তাৎক্ষণিক নির্দেশনা ডিসির দক্ষিণ জেলা জাপার সদস্য সচিব আবদুস সাত্তার রণির জানাজা সম্পুর্ন: বিভিন্ন মহলের শোক নিউজ টু নারায়ণগঞ্জ’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে  ন্যায়বিচার ও জনস্বার্থে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা জরুরি : বিচারপতি মোঃসিদ্দিকুর রহমান মিয়া

দেলপাড়া-চিতাশাল সড়কের চলমান সংস্কার কাজ পরিদর্শনে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : ডিপিডিসির খনন কাজের কারণে বেহাল হয়ে পড়া নারায়ণগঞ্জ সদর উপজেলার দেলপাড়া-চিতাশাল সড়কের চলমান সংস্থার কাজের  বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন। এ সময়  কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আজ বুধবার সড়কটির চলমান সংস্থার কাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ ঘুরে দেখেন তিনি। দীর্ঘদিন ধরে ডিপিডিসি রাস্তাটি খনন করে  যথাযথভাবে মেরামত না করায় এ সড়কে চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় কয়েক হাজার মানুষ। স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী ও পণ্যবাহী যানবাহনের চালকরা প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন।এই দুর্ভোগ লাগবে ও জনকল্যাণে সদর উপজেলা পরিষদের  পক্ষ থেকে রাস্তাটি মেরামত করার ব্যবস্থা করে দেওয়া হয়।

পরিদর্শনকালে কুতুবপুর ইউপি চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু সড়কটির কিছু কিছু গুরুত্বপূর্ণ ও সরু অংশ অন্তত ৪ ফুট প্রশস্ত করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মৌখিক ভাবে  আবেদন জানান। তিনি বলেন, জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে টেকসই মেরামত ও প্রয়োজনীয় স্থানে সড়ক প্রশস্ত করা জরুরি।

এসময় ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, জনদুর্ভোগের বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে দেখছেন। দ্রুত সময়ে সড়কটির মেরামত করার নির্দেশনা দেওয়া হয়েছে। এবং জনগণের প্রস্তাবিত প্রশস্তকরণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হবে।

স্থানীয় বাসিন্দারা আশা করছেন, প্রশাসনের এই উদ্যোগের ফলে বহুদিনের ভোগান্তির অবসান হবে এবং দেলপাড়া-চিতাশাল সড়কটি আবারও জনচলাচলের উপযোগী হয়ে উঠবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

দেলপাড়া-চিতাশাল সড়কের চলমান সংস্কার কাজ পরিদর্শনে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন

দেলপাড়া-চিতাশাল সড়কের চলমান সংস্কার কাজ পরিদর্শনে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন

আপডেট সময় : ১১:০৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬