ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শুল্ক বৃদ্ধির ফলে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে মাছ আমদানি বন্ধ হওয়ার পথে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শীলখালী চেকপোস্টে প্রাইভেটকারে ইয়াবা, চালক আটক কেলিশহর ইউনিয়নে আধুনিক ওয়ার্ড গড়তে চান মহিলা মেম্বার পদপ্রার্থী ইয়াসমিন আক্তার দেলপাড়া-চিতাশাল সড়কের চলমান সংস্কার কাজ পরিদর্শনে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন ১৮ জনের সমস্যা শুনে তাৎক্ষণিক নির্দেশনা; অসহায়দের আর্থিক সহায়তা, ২১ পরিবার পেল ত্রাণ মানবিক ডিসির গণশুনানিতে বেনাপোল কাস্টমসের রাজস্বের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা উখিয়ায় রোহিঙ্গা যুবক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, রহস্য উদঘাটনের দাবি ৮ এপিবিএনের সদর উপজেলার কুতুবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন ফার্মেসিকে জরিমানা ও কঠোর নির্দেশনা গোপালগঞ্জে বিচারকের বিরুদ্ধে শিক্ষানবিশ আইনজীবীর ওপর আদালতকক্ষে হামলার অভিযোগ উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ১ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শীলখালী চেকপোস্টে প্রাইভেটকারে ইয়াবা, চালক আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান, স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজার টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালী বিজিবি চেকপোস্টে অভিযান চালিয়ে প্রাইভেটকারের ইঞ্জিনের পাশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০ হাজার ৬৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে উখিয়া ৬৪ বিজিবি। এ সময় ইয়াবাবাহী প্রাইভেটকারসহ চালককে আটক করা হয়।

আটক ব্যক্তি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার সাদেক নগর গ্রামের মৃত আইয়ুবের ছেলে মো. ফরিদ (৪২)।

উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি জানায়, বুধবার (২২ জুলাই) রাত ১০টা ১০ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শীলখালী চেকপোস্টে পৌঁছালে সন্দেহের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ইঞ্জিনের পাশে অভিনব কৌশলে লুকিয়ে রাখা সাতটি ছোট পোটলা থেকে ১০ হাজার ৬৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৩৭ লাখ ৬ হাজার ৫০০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক স্বীকার করেন, তিনি টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রামে নিয়ে যাচ্ছিলেন।

বিজিবির অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শুল্ক বৃদ্ধির ফলে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে মাছ আমদানি বন্ধ হওয়ার পথে

টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শীলখালী চেকপোস্টে প্রাইভেটকারে ইয়াবা, চালক আটক

আপডেট সময় : ০৪:৫৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬