ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গু প্রতিরোধে ২৬ জুলাই সকল সরকারি দপ্তরে একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি অনুষ্ঠিত হবে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার শহর শাখার নতুন কমিটি গঠন- সভাপতি শ্যামল, সম্পাদক পৌষী পুলিশ সদস্যদের ওপর হামলা মামলার এজাহারভুক্ত আসামি মীর কাশেম র‌্যাবের হাতে গ্রেপ্তার যশোরের শার্শায় ৬ বছরের শিশু ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক উপকূলীয় জেলে পরিবারের জীবনমান উন্নয়নে শিক্ষা ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে দ্রুত ভাগ্য বদলাতে পারে: ডিসি জাহিদ এপিবিএনের নেতৃত্বে টেকনাফে যৌথ অভিযানে দুর্ধর্ষ ডাকাতসহ ১৮ জন আইনের আওতায় আগুনে পুড়ে যাওয়া কলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের পুনর্নির্মাণ সম্পন্ন, ফিরছে শিক্ষা কার্যক্রমে প্রাণ আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ শুল্ক বৃদ্ধির ফলে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে মাছ আমদানি বন্ধ হওয়ার পথে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শীলখালী চেকপোস্টে প্রাইভেটকারে ইয়াবা, চালক আটক

পুলিশ সদস্যদের ওপর হামলা মামলার এজাহারভুক্ত আসামি মীর কাশেম র‌্যাবের হাতে গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজার শহরে কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি মো. মীর কাশেম (২৬)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৫টা ৫ মিনিটের দিকে কক্সবাজার সদর মডেল থানার কবিতা চত্বরসংলগ্ন হোলিডে মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-১৫ জানায়, গত ২ জুলাই কক্সবাজার বিমানবন্দর সড়কে কিছু সিএনজি ও অটোরিকশা চালক সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করলে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একদল ব্যক্তি কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়েরের পর জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করে র‌্যাব।

এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫-এর ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে মামলার ৩ নম্বর এজাহারভুক্ত আসামি মীর কাশেমকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া মীর কাশেম কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মধ্যম কুতুবদিয়া পাড়া (হাবিবের গ্যারেজ এলাকা) নিবাসী আব্দুল মোনাফের ছেলে।

র‌্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তার বিরুদ্ধে এর আগেও মানবপাচার প্রতিরোধ ও দমন আইন, দণ্ডবিধিসহ বিভিন্ন অভিযোগে মামলা এবং একটি সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে ২৬ জুলাই সকল সরকারি দপ্তরে একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি অনুষ্ঠিত হবে

পুলিশ সদস্যদের ওপর হামলা মামলার এজাহারভুক্ত আসামি মীর কাশেম র‌্যাবের হাতে গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:৩৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬