মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, মৌলভীবাজার : সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার শহর শাখার ৬ষ্ঠ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে শ্যামল সরকারকে সভাপতি এবং পৌষী ভৌমিককে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যবিশিষ্ট ৭ম কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টায় সংগঠনের জেলা কার্যালয়ে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শহর শাখার আহ্বায়ক বিজয় দাস এবং সভা পরিচালনা করেন শহর শাখার সাধারণ সম্পাদক শ্যামল সরকার।
কাউন্সিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মৌলভীবাজার জেলা ইনচার্জ উজ্জ্বল রায়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির স্কুলবিষয়ক সম্পাদক ও মৌলভীবাজার জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী এবং জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর।
বক্তারা সর্বজনীন, বিজ্ঞানভিত্তিক, সেক্যুলার, গণতান্ত্রিক ও বৈষম্যহীন একীভূত শিক্ষাব্যবস্থা বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি শিক্ষার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং সকল প্রকার অন্যায়-অবিচারের বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করে আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
কাউন্সিল শেষে সর্বসম্মতিক্রমে ১৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে শ্যামল সরকার এবং সাধারণ সম্পাদক হিসেবে পৌষী ভৌমিক নির্বাচিত হন।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহসভাপতি বিজয় দাস, সাংগঠনিক সম্পাদক সুরাইয়া হক, দপ্তর সম্পাদক ঝলক বৈদ্য, অর্থ সম্পাদক সমীরণ সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক অজয় বিশ্বাস, পাঠাগার সম্পাদক মৃন্ময় কান্তি সেন (মিশু), স্কুলবিষয়ক সম্পাদক তানিয়া আক্তার তিন্নি এবং সদস্য হিসেবে জনি দেবনাথ, ফাহাদ আহমেদ, শাহা আলম অভি, প্রত্যয় দাস, পিয়াস রায়, সুমেল আলী, অপু দেব, মোতাহির হক নাজিম, তাসনিম আলম শীর্ষ ও প্রত্যাশা অধিকারী।
প্রতিনিধির নাম 


















