এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করতে নারায়ণগঞ্জ জেলার সকল সরকারি দপ্তর ও সিটি কর্পোরেশন প্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র্যালির কর্মসূচির আয়োজন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
জেলা প্রশাসকের কার্যালয়, নেজারত শাখা থেকে ২৩ জুলাই ২০২৬ তারিখে জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়, জেলা ও সিটি কর্পোরেশন পর্যায়ের সকল সরকারি দপ্তর, প্রতিষ্ঠানের প্রাঙ্গণ, ভবনের ছাদ, ড্রেন, বাগান, জলাধার, অব্যবহৃত স্থান এবং আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। একইসঙ্গে মশার প্রজননস্থল ধ্বংস করে ডেঙ্গু প্রতিরোধ এবং সেবাগ্রহীতাদের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা ও নিরাপদ পরিবেশ তৈরি করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
কর্মসূচি হলো ২৬ জুলাই ২০২৬, রবিবার সকাল ১০ টায় পরিষ্কার পরিচ্ছন্নতায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিন্ন ব্যানার, টি-শার্ট ও টুপি পরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হবে।এরপর সকাল ১০.৩০ মিনিটে জেলার সকল সরকারি দপ্তর ও অন্যান্য প্রতিষ্ঠান নিজ নিজ কার্যালয়ের ছাদ, আঙিনা ও সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে এবং মশার প্রজননস্থল ধ্বংস করা হবে ।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির জেলা প্রশাসনের সকল দপ্তর প্রধানকে নির্ধারিত তারিখ ও সময়ে কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন।
প্রতিনিধির নাম 


















