ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান,রাস্তায় ময়লা ফেললে কঠোর ব্যবস্থা : ডিসি মো : রায়হান কবির কক্সবাজারে ২৩ মামলার পলাতক দুর্ধর্ষ সন্ত্রাসী নুর কাদের র‌্যাবের জালে মানবিক সমাজ গঠনের লক্ষ্যে যাত্রা শুরু ‘বাংলাদেশ মানববন্ধু সংগঠন’ জেলা প্রশাসনের সহযোগিতায় নারায়ণগঞ্জে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: একই সড়কে রথযাত্রা ও শোক মিছিল ঈদগাঁও থানার অভিযানে সাজাপ্রাপ্তসহ ৩ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার উখিয়ায় র‍্যাবের দুইটি পৃথক অভিযানে ১০ হাজার ইয়াবাসহ রায়হান  ও সাজাপ্রাপ্ত নুরু হোসেন গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে ২৬ জুলাই সকল সরকারি দপ্তরে একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি অনুষ্ঠিত হবে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার শহর শাখার নতুন কমিটি গঠন- সভাপতি শ্যামল, সম্পাদক পৌষী পুলিশ সদস্যদের ওপর হামলা মামলার এজাহারভুক্ত আসামি মীর কাশেম র‌্যাবের হাতে গ্রেপ্তার যশোরের শার্শায় ৬ বছরের শিশু ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক

উখিয়ায় র‍্যাবের দুইটি পৃথক অভিযানে ১০ হাজার ইয়াবাসহ রায়হান  ও সাজাপ্রাপ্ত নুরু হোসেন গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান, স্টাফ রিপোর্টার কক্সবাজার : কক্সবাজারের উখিয়ায় পৃথক দুটি অভিযানে ১০ হাজার পিস ইয়াবা, একটি প্রাইভেটকারসহ এক পেশাদার মাদক কারবারি এবং আদালতের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫।

র‍্যাব-১৫ জানায়, গোপন তথ্য ও আধুনিক প্রযুক্তির সহায়তায় গত ২৩ জুলাই সকালে র‍্যাব-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের রূপপতি এলাকার মেরিন ড্রাইভ সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে। বিজিবি চেকপোস্টের উত্তর পাশে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে একটি সন্দেহভাজন সাদা রঙের প্রাইভেটকার থামানো হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে চালক গাড়িতে ইয়াবা থাকার কথা স্বীকার করলে তার দেখিয়ে দেওয়া মতে ড্রাইভিং সিটের নিচ থেকে স্কচটেপ ও পলিথিনে মোড়ানো অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারি মো. রায়হান (২৭) টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের অলিয়াবাদ এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন বলে জানিয়েছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

এদিকে একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে র‍্যাব-১৫-এর সিপিসি-২-এর একটি আভিযানিক দল উখিয়া থানার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আরেকটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে দীর্ঘদিন আত্মগোপনে থাকা আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরু হোসেন ওরফে নুরু (২৫)-কে গ্রেপ্তার করা হয়। তিনি উখিয়ার ৯ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের এ/৪ ব্লকের বাসিন্দা।

র‍্যাব জানায়, ১৯৪৬ সালের বিদেশি নাগরিক সংক্রান্ত আইনের ১৪ ধারায় দায়ের করা একটি মামলায় আদালত নুরু হোসেনকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড, ১ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তার নুরু হোসেনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৫ জানিয়েছে, মাদক নির্মূল, পলাতক আসামি গ্রেপ্তার এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান,রাস্তায় ময়লা ফেললে কঠোর ব্যবস্থা : ডিসি মো : রায়হান কবির

উখিয়ায় র‍্যাবের দুইটি পৃথক অভিযানে ১০ হাজার ইয়াবাসহ রায়হান  ও সাজাপ্রাপ্ত নুরু হোসেন গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৪৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬