ঢাকা ০১:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান,রাস্তায় ময়লা ফেললে কঠোর ব্যবস্থা : ডিসি মো : রায়হান কবির কক্সবাজারে ২৩ মামলার পলাতক দুর্ধর্ষ সন্ত্রাসী নুর কাদের র‌্যাবের জালে মানবিক সমাজ গঠনের লক্ষ্যে যাত্রা শুরু ‘বাংলাদেশ মানববন্ধু সংগঠন’ জেলা প্রশাসনের সহযোগিতায় নারায়ণগঞ্জে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: একই সড়কে রথযাত্রা ও শোক মিছিল ঈদগাঁও থানার অভিযানে সাজাপ্রাপ্তসহ ৩ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার উখিয়ায় র‍্যাবের দুইটি পৃথক অভিযানে ১০ হাজার ইয়াবাসহ রায়হান  ও সাজাপ্রাপ্ত নুরু হোসেন গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে ২৬ জুলাই সকল সরকারি দপ্তরে একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি অনুষ্ঠিত হবে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার শহর শাখার নতুন কমিটি গঠন- সভাপতি শ্যামল, সম্পাদক পৌষী পুলিশ সদস্যদের ওপর হামলা মামলার এজাহারভুক্ত আসামি মীর কাশেম র‌্যাবের হাতে গ্রেপ্তার যশোরের শার্শায় ৬ বছরের শিশু ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক

জেলা প্রশাসনের সহযোগিতায় নারায়ণগঞ্জে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: একই সড়কে রথযাত্রা ও শোক মিছিল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৫:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ ; ধর্মীয় সম্প্রীতির বিরল দৃষ্টান্ত স্থাপন করল নারায়ণগঞ্জ। আজ ২৪-৭-২৬ ইং শুক্রবার বিকেলে নগরের প্রধান সড়কে একই সময়ে শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রা এবং মুসলিম সম্প্রদায়ের ইমাম হোসেনের শোক মিছিল চল্লিশা ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়কের দুই পাশে দুটি ধর্মীয় শোভাযাত্রা একসাথে ধর্মীয় ভাব গাম্ভীর্য নিয়ে ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।  সড়কের এক পাশে ছিল ইমাম হোসেনের স্মরণে শোক মিছিল চল্লিশা  এবং  অন্য পাশে ছিল উল্টো রথে শ্রী জগন্নাথ বলরাম ও সুভদ্রার প্রতিমা নিয়ে সনাতনী ভক্তদের উল্টো রথযাত্রা।

দুটি ভিন্ন ধর্মের এই আয়োজন একই সময়ে  পাশাপাশি চললেও  কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা যায়নি। বরং দুই সম্প্রদায়ের মানুষ একে অপরকে শ্রদ্ধার সাথে পথ ছেড়ে দিয়ে অনুষ্ঠান সম্পন্ন করতে সহযোগিতা করেন।  রাস্তার দুই ধারে দাঁড়িয়ে হাজার হাজার সাধারণ মানুষ এই দৃশ্য দেখে মুগ্ধ হন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্দেশনা ও আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় অনুষ্ঠান দুটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যরা সড়কের দুই পাশে অবস্থান নিয়ে যান বাহন  ও জনসাধারনের চলাচলে  নিরাপত্তা নিশ্চিত করেন।

স্থানীয় সচেতন মহল মনে করেন, ভিন্ন ধর্মের দুটি বড় ধর্মীয় অনুষ্ঠান একই দিনে,একই সময়ে,  একই সড়কে শান্তিপূর্ণভাবে উদযাপনের মাধ্যমে নারায়ণগঞ্জ আবারও সম্প্রীতির রোল মডেল হিসেবে অবস্থান দৃঢ় করলেন।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, আমরা সকল ধর্মের লোকজন একই সমাজে  পাশাপাশি বসবাস করি। আজকের দৃশ্য প্রমাণ করে ধর্ম যার যার, উৎসব সবার।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে ভবিষ্যতেও সব ধর্মের অনুষ্ঠান শান্তি পূর্ণ ভাবে  পালনের জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের  প্রয়োজনীয়  সহযোগিতা অব্যাহত  থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান,রাস্তায় ময়লা ফেললে কঠোর ব্যবস্থা : ডিসি মো : রায়হান কবির

জেলা প্রশাসনের সহযোগিতায় নারায়ণগঞ্জে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: একই সড়কে রথযাত্রা ও শোক মিছিল

আপডেট সময় : ১১:৩৫:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬