ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক কক্সবাজারে বাসে ১৮ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ নিরাপদ পর্যটন নিশ্চিতে কক্সবাজারে হোটেল-মোটেল মালিকদের সঙ্গে মতবিনিময় মৌলভীবাজারে বিএনপি নেতার বিরুদ্ধে অপহরণ ও নির্যাতনের গুরুতর অভিযোগ ডিসি জাহিদের উদ্যোগ অনুসরণের আহ্বান জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টার মাধবপুরে পুলিশের উপর হামলার ঘটনায় যুবকের এক বছরের কারাদণ্ড নোয়াপাড়া চা বাগানে মজুরি পাননি, হতাশ চা শ্রমিকরা বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে এক দম্পতি ও তাদের দুই বছর বয়সী সন্তান দেশে ফিরেছেন জামিয়া মিফতাহুল উলূম মহিলা মাদরাসায় সীরাতুন্নবী (সা:) আলোচনা সভা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন বেনাপোলের আবুল হোসেনের হেরোইনের মামলায় যাবজ্জীবন

নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান,রাস্তায় ময়লা ফেললে কঠোর ব্যবস্থা : ডিসি মো : রায়হান কবির

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০০:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : আজ ২৫-৭-২৬ ইং শনিবার ভোর থেকেই নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শহরের বিভিন্ন সড়কের পাশে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করা  হয়েছে।নারায়ণগঞ্জ  জেলা প্রশাসকের কার্যালয়ের নির্দেশনায় পরিচ্ছন্নতা কর্মীরা রাস্তার পাশে স্তূপ করে রাখা বর্জ্য অপসারণে কাজ করছেন।

স্থানীয়রা জানান, প্রায় প্রতিদিন গভীর রাতে কে বা কারা রাস্তার মধ্যে ময়লার স্তূপ ফেলে রেখে যায়। এর ফলে একদিকে যেমন সড়কের সৌন্দর্য নষ্ট হচ্ছে, অন্যদিকে দুর্গন্ধের কারণে পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এই বাস্তবতায় জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের নির্দেশে তাৎক্ষণিকভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে জেলা প্রশাসন। পাশাপাশি যারা রাস্তায় প্রকাশ্যে বা  অপ্রকাশ্যে ময়লা ফেলবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন,  নগরের সৌন্দর্য রক্ষা এবং জনস্বাস্থ্য নিশ্চিত করতে সড়কে ময়লা ফেলার প্রবণতা কোনোভাবেই বরদাশত করা হবে না। যার যার বর্জ্য তাকে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। রাস্তাঘাট নষ্ট করলে পরিবেশের ভারসাম্য যেমন নষ্ট হয়, তেমনি জনদুর্ভোগও বাড়ে। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। অপরাধীকে শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনা হবে।

জেলা প্রশাসন সূত্র জানায়, অভিযানটি পর্যায়ক্রমে নারায়ণগঞ্জের সব গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশমুখে পরিচালিত হবে। একইসঙ্গে নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়াতে মাইকিং ও প্রচার কার্যক্রমও চালানো হবে।

পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্ন নগরী গড়তে প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও অভিজ্ঞ মহল।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক

নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান,রাস্তায় ময়লা ফেললে কঠোর ব্যবস্থা : ডিসি মো : রায়হান কবির

আপডেট সময় : ১২:০০:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬