ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন এসবিএসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যশোরে দুই মাদক কারবারি আটক কুমিল্লার বরুড়ায় আন্তঃস্কুল ইংলিশ ডিবেট প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম কে সাৃমনে রেখে একযোগে ৩৩০০-এর বেশি সরকারি ভবন পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু যশোরে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ছাত্রশিবিরের বিক্ষোভ যশোর মণিরামপুরে ইমামকে পিটিয়ে মোটরসাইকেল ছিনতাই নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্যে জেলাজুড়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু নারায়ণগঞ্জ সদরকে পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রস্তুতিমূলক পরিচ্ছন্নতা অভিযান ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ

যশোর মণিরামপুরে ইমামকে পিটিয়ে মোটরসাইকেল ছিনতাই

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩০:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর প্রতিনিধি : যশোরের মণিরামপুরে ফজরের নামাজ পড়াতে যাওয়ার পথে দুর্বৃত্তদের হামলায় আমানুল্লাহ (৫৫) নামে এক ইমাম আহত হয়েছেন। এ সময় তাকে রড দিয়ে পিটিয়ে তার ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।

শনিবার (২৫ জুলাই) ভোররাতে এ ঘটনাটি ঘটে উপজেলার হেলাঞ্চী গ্রামের খেদাপাড়া ইউনিয়ন পরিষদ ভবনের সামনে রাস্তায়। আহত ইমাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

আহত আমানুল্লাহ স্থানীয় কৃষ্ণবাটি গ্রামের আব্দুল গফুরের ছেলে। তিনি হেলাঞ্চি বাজার মসজিদের ইমাম।

খেদাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম জিন্নাহসহ স্থানীয়রা জানান, আমানুল্লাহ ভোরে নিজের মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে হেলাঞ্চি বাজার মসজিদে নামাজ পড়াতে আসছিলেন।
এ সময় দুর্বৃত্তরা রড দিয়ে তাকে পিটিয়ে তার ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে ভর্তি করে। পরে ইমামকে আমি হাসপাতালে গিয়ে দেখে এসেছি। তার অবস্থা বেশী ভালো না।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আলেক উদ্দিন জানান, ভোর বেলায় আমানুল্লাহ নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। তার মাথাসহ দেহের বিভিন্ন অংশে আঘাতের বহু চিহ্ন রয়েছে। তার অবস্থা এখন কিছুটা ভালোর দিকে।

খেদাপাড়া ক্যাম্প পুলিশের উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত ইমামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মণিরামপুর থানার (ওসি) আবু সাঈদ জানান, দুর্বৃত্তদের চিহ্নিত ও মোটরসাইকেলটি উদ্ধার করতে সংশ্লিষ্ট এলাকার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা কাজ করছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

যশোর মণিরামপুরে ইমামকে পিটিয়ে মোটরসাইকেল ছিনতাই

আপডেট সময় : ০৭:৩০:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬