ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক কক্সবাজারে বাসে ১৮ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ নিরাপদ পর্যটন নিশ্চিতে কক্সবাজারে হোটেল-মোটেল মালিকদের সঙ্গে মতবিনিময় মৌলভীবাজারে বিএনপি নেতার বিরুদ্ধে অপহরণ ও নির্যাতনের গুরুতর অভিযোগ ডিসি জাহিদের উদ্যোগ অনুসরণের আহ্বান জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টার মাধবপুরে পুলিশের উপর হামলার ঘটনায় যুবকের এক বছরের কারাদণ্ড নোয়াপাড়া চা বাগানে মজুরি পাননি, হতাশ চা শ্রমিকরা বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে এক দম্পতি ও তাদের দুই বছর বয়সী সন্তান দেশে ফিরেছেন জামিয়া মিফতাহুল উলূম মহিলা মাদরাসায় সীরাতুন্নবী (সা:) আলোচনা সভা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন বেনাপোলের আবুল হোসেনের হেরোইনের মামলায় যাবজ্জীবন

উখিয়া সীমান্তে ২৪ ঘণ্টায় ১ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের উখিয়া সীমান্তে টানা ২৪ ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি অভিযানে প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হলেও অপর অভিযানে ধাওয়া খেয়ে চোরাকারবারীরা ইয়াবা ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

বুধবার (২৯ জুলাই) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

বিজিবি জানায়, মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ২টা ৫০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী ডেইলপাড়া চেকপোস্টের পেছনে সৈয়দ নুরের বাড়ির পাশ দিয়ে দুই সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা একটি পলিথিনের ব্যাগ ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে খাকিরঙা প্যাকেটের ভেতর থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৯০ লাখ টাকা। পালিয়ে যাওয়া চোরাকারবারীদের ধরতে এলাকায় চিরুনি অভিযান চালানো হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

অন্যদিকে একই দিন রাত সাড়ে ১০টার দিকে বালুখালী বিওপির বিশেষ টহল দল দক্ষিণ রহমতের বিল এলাকায় নদীপথে মাথায় বস্তা নিয়ে সীমান্ত অতিক্রম করে আসা এক ব্যক্তিকে সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করে। পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি উখিয়া উপজেলার দক্ষিণ রহমতের বিল গ্রামের মো. মনজুর আলী (৪০)। তার বহন করা বস্তা তল্লাশি করে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মনজুর আলী স্বীকার করেন, তিনি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে দেশের অভ্যন্তরে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিলেন।

উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক জানান, মাদক পাচারের সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক

উখিয়া সীমান্তে ২৪ ঘণ্টায় ১ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

আপডেট সময় : ০৪:৩৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬