ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক কক্সবাজারে বাসে ১৮ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ নিরাপদ পর্যটন নিশ্চিতে কক্সবাজারে হোটেল-মোটেল মালিকদের সঙ্গে মতবিনিময় মৌলভীবাজারে বিএনপি নেতার বিরুদ্ধে অপহরণ ও নির্যাতনের গুরুতর অভিযোগ ডিসি জাহিদের উদ্যোগ অনুসরণের আহ্বান জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টার মাধবপুরে পুলিশের উপর হামলার ঘটনায় যুবকের এক বছরের কারাদণ্ড নোয়াপাড়া চা বাগানে মজুরি পাননি, হতাশ চা শ্রমিকরা বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে এক দম্পতি ও তাদের দুই বছর বয়সী সন্তান দেশে ফিরেছেন জামিয়া মিফতাহুল উলূম মহিলা মাদরাসায় সীরাতুন্নবী (সা:) আলোচনা সভা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন বেনাপোলের আবুল হোসেনের হেরোইনের মামলায় যাবজ্জীবন

যশোর সফরে এসেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী, দিনভর কর্মসূচি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

মনির হোসেন, জেলা প্রতিনিধি: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত শুক্রবার (৩১ জুলাই) সরকারি সফরে যশোর এসেছেন। সফরকালে তিনি বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন। সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৭টায় ঢাকার ধানমন্ডির বাসভবন থেকে সড়কপথে যশোরের উদ্দেশ্যে রওনা হয়ে সকাল ১১টায় যশোরে পৌঁছাবেন। সকাল ১১টা ১৫ মিনিটে সদর উপজেলার আরএইচডি-রাজগঞ্জ (মণিরামপুর) সড়কের ৪ কিলোমিটার প্রশস্তকরণ কাজের উদ্বোধন করবেন তিনি।

বিকেল ৪টায় যশোর জেলা মডেল মসজিদ মিলনায়তনে সরকারি যাকাত বোর্ডের অনুমোদিত যাকাতপ্রার্থীদের মধ্যে অনুদানের অর্থ এবং ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সুদমুক্ত ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রতিমন্ত্রী।

এরপর বিকেল সাড়ে ৪টায় একই স্থানে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়া রেড ক্রিসেন্ট ও বাংলাদেশ স্কাউটসের সদস্যদের মধ্যে আর্থিক প্রণোদনা বিতরণ করবেন। সন্ধ্যায ৬টায় যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে রাত ১০টায় রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে‌।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক

যশোর সফরে এসেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী, দিনভর কর্মসূচি

আপডেট সময় : ০৯:১০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬