ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক কক্সবাজারে বাসে ১৮ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ নিরাপদ পর্যটন নিশ্চিতে কক্সবাজারে হোটেল-মোটেল মালিকদের সঙ্গে মতবিনিময় মৌলভীবাজারে বিএনপি নেতার বিরুদ্ধে অপহরণ ও নির্যাতনের গুরুতর অভিযোগ ডিসি জাহিদের উদ্যোগ অনুসরণের আহ্বান জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টার মাধবপুরে পুলিশের উপর হামলার ঘটনায় যুবকের এক বছরের কারাদণ্ড নোয়াপাড়া চা বাগানে মজুরি পাননি, হতাশ চা শ্রমিকরা বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে এক দম্পতি ও তাদের দুই বছর বয়সী সন্তান দেশে ফিরেছেন জামিয়া মিফতাহুল উলূম মহিলা মাদরাসায় সীরাতুন্নবী (সা:) আলোচনা সভা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন বেনাপোলের আবুল হোসেনের হেরোইনের মামলায় যাবজ্জীবন

পটিয়া তোহা মুন্সি হত্যার প্রতিবাদে অ্যাডভোকেট ক্লার্ক অ্যাসোসিয়েশনের মানববন্ধন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৯:২৫ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী::চট্টগ্রামের পটিয়ায় অ্যাডভোকেট ক্লার্ক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ তোহা মুন্সি হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন পটিয়ায় অ্যাডভোকেট ক্লার্ক অ্যাসোসিয়েশনেরনেতারা।

রোববার (২ আগস্ট) সকাল ১০টায় পটিয়া আদালত গেট মহাসড়ক এলাকায় পটিয়া অ্যাডভোকেট ক্লার্ক অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মানববন্ধন থেকে এ আল্টিমেটাম দেওয়া হয়।

বক্তারা বলেন , ৩১ আগষ্ট শুক্রবার গভীর রাতে পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোনাফ হাজীর নতুন বাড়ি এলাকায় কলা চুরির প্রতিবাদ করায় মোহাম্মদ তোহাকে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন পটিয়া অ্যাডভোকেট ক্লার্ক অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফা, সহ-সভাপতি মোহাম্মদ সিরাজ, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ, মো. এখরাম, মো. মোজাফফর, মো. আইযুব, বিধান আচার্য, মিন্টু চক্রবর্তী, সাবেক সহ সভাপতি মুহাম্মদ, মুহাম্মদহোসেন, মুহাম্মদ করিম,নজরুল ইসলাম শওকত, সুকান্ত চক্রবর্তী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ক্ষেত মজুর সমিতির সহ সভাপতি শ্যামল বিশ্বাস প্রমুখ।

বক্তারা বলেন, মোহাম্মদ তোহা মুন্সি একজন সাধাসিধা মানুষ ছিলেন। তার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক

পটিয়া তোহা মুন্সি হত্যার প্রতিবাদে অ্যাডভোকেট ক্লার্ক অ্যাসোসিয়েশনের মানববন্ধন

আপডেট সময় : ০৪:৪৯:২৫ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬