ঢাকা ০১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে ট্রাকের ধাক্কায় নারী নিহত যশোর জেলাকে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া, ​অপরাধীদের কড়া বার্তা টেকনাফ মেরিন ড্রাইভের শীলখালী চেকপোস্টে ১৬ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক অনুমতি ছাড়া ঘর নির্মাণ: নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এক ব্যক্তিকে ১০ দিনের সশ্রম কারাদণ্ড কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল তিন তরুণী চাকুরিচ্যুতি থেকে কারাবরণ—তবুও মচকাননি ডা. মুজিবুর রহমান কেউ চান মাথা গোঁজার ঠাঁই, কেউ চিকিৎসার টাকা—গণশুনানিতে পাশে দাঁড়ালেন মানবিক ডিসি জাহিদ শার্শায় ৩ ঘণ্টার মধ্যে অপহৃত উদ্ধার, অপহরণকারী আটক টুঙ্গিপাড়ায় এসএসসিতে দিশা পালের সাফল্যের ঝলক, গোল্ডেন এ প্লাস পেয়ে ভবিষ্যতে হতে চান খ্যাতিমান ও মানবিক চিকিৎসক নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক সহ মাদক-কিশোর গ্যাং নির্মূলে সফলতায় সর্ব মহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান মুন্সী

প্রেসক্লাব যশোরের সদস্য ফরম বিতরণ শুরু ১২ আগস্ট

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর প্রতিনিধি: যশোর প্রেসক্লাব যশোরের আহ্বায়ক কমিটির দ্বিতীয় সভা মঙ্গলবার (১১ আগস্ট) বিকালে ক্লাবের শহীদ সাংবাদিক শামছুর রহমান মিলনায়তনে আহ্বায়ক একরাম-উদ-দ্দৌলার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সদস্য সচিব মবিনুল ইসলাম মবিনের সঞ্চালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য ফকির শওকত, আহসান কবীর, আনোয়ারুল কবির নান্টু, ওহাবুজ্জামান ঝন্টু, আমিনুর রহমান মামুন, নূর ইসলাম, সরোয়ার হোসেন, জাহিদ আহমেদ লিটন, এম. আইউব ও আকরামুজ্জামান। বিশেষ সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনের আগে ক্লাবের সদস্যপদ প্রদানের বিষয়টি নিয়ে সভায় উপস্থিত আহ্বায়ক কমিটির সদস্যরা বিস্তারিত আলোচনা করেন।

পরে সিদ্ধান্ত নেওয়া হয় ১২ আগস্ট বুধবার সকাল ১০টা থেকে সদস্য ফরম বিতরণ কার্যক্রম শুরু হবে। এদিন ক্লাব কার্যালয় থেকে নির্ধারিত মূল্যে প্রেসক্লাব যশোরের সদস্য হতে ইচ্ছুক সাংবাদিকরা ফরম সংগ্রহ করতে পারবেন। সদস্য ফরম বিতরণ করা হবে ১৪ আগস্ট রাত ৮টা পর্যন্ত। ফরম সংগ্রহের দিন থেকে ১৫ আগস্ট রাত ৮টা পর্যন্ত প্রেসক্লাব যশোর কার্যালয়ে আবেদন ফরম জমা দেওয়া যাবে।

নির্ধারিত এই সময়ের পর আর কোন ফরম জমা নেওয়া হবে না। যারা সদস্যপদের জন্য আবেদন করতে ইচ্ছুক তাদেরকে স্ব-স্ব প্রতিষ্ঠানের (মিডিয়া) পক্ষ থেকে পাওয়া পাঁচ বছর আগের নিয়োগপত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, যে মিডিয়ায় কর্মরত তার পরিচয়পত্রের ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদের কপি ফরমের সাথে জমা দিতে হবে বলেও সভা থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরে ট্রাকের ধাক্কায় নারী নিহত

প্রেসক্লাব যশোরের সদস্য ফরম বিতরণ শুরু ১২ আগস্ট

আপডেট সময় : ১০:০৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬