ঢাকা ১২:১৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় এসএসসিতে প্রতি ১০০ জনে ফেল ৪৫ জন, একবছরে উধাও ২০১ জিপিএ-৫, শিক্ষায় ধস? টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে লক্ষ্য করে গুলি, মামলার দুই আসামি আটক উখিয়ায় অপহৃত দুই মাদ্রাসাছাত্র এক মাস পর উদ্ধার, মুক্তিপণ দিতে হয়নি বোয়ালখালীতে জাতীয় পার্টি নেতা একরামুল হকের মৃত্যুতে আমানসহ দক্ষিণ জেলা জাপা’র শোক প্রেসক্লাব যশোরের সদস্য ফরম বিতরণ শুরু ১২ আগস্ট প্রেসক্লাব যশোরের সদস্য ফরম বিতরণ শুরু ১২ আগস্ট বরুড়ায় নিজ খরচে স্পিড ব্রেকারে রং করলেন সাংবাদিক শরীফ উদ্দিন ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের প্রস্তুতি সভা সম্পন্ন কক্সবাজারে র‌্যাবের জালে ডাবল মার্ডার মামলার পলাতক আসামি সন্ত্রাসী সাদ্দাম হোসেন গ্রেফতার ভাড়া বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার, রহস্য

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে লক্ষ্য করে গুলি, মামলার দুই আসামি আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার উনছিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার দুই আসামিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) ভোররাতে ক্যাম্পের বিভিন্ন ব্লকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আটক ব্যক্তিরা হলেন-ক্যাম্পের সি-১ ব্লকের বাসিন্দা আব্দুস শুক্কুরের ছেলে নুর জোহার (৪৭) এবং বি-৫ ব্লকের বাসিন্দা আব্দু শুক্কুরের ছেলে মোহাম্মদ ইউসুফ (২৭)। বিষয়টি নিশ্চিত করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (১০ আগস্ট) বিকেলে প্রশাসনের উদ্যোগে স্থাপিত সিসিটিভি ক্যামেরা মেরামত কাজ তদারকিতে ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি ও ডি ব্লকে যান ক্যাম্পের হেড মাঝি রফিক। এ সময় আগে থেকে ওত পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণ করে।

হেড মাঝি রফিক আত্মরক্ষার্থে নিচু হয়ে গেলে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। তবে তার পেছনে থাকা মো. হোছন (২৮) নামে এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হন। তিনি ক্যাম্পের এ-৪ ব্লকের বাসিন্দা আনু মিয়ার ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

ঘটনার পর হেড মাঝি রফিক বাদী হয়ে টেকনাফ থানায় নয়জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা টেকনাফ থানার উপপরিদর্শক (এসআই) শাহীন বলেন, গুলিবর্ষণের ঘটনায় এ পর্যন্ত দুই আসামিকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িত সকলকে আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় এসএসসিতে প্রতি ১০০ জনে ফেল ৪৫ জন, একবছরে উধাও ২০১ জিপিএ-৫, শিক্ষায় ধস?

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে লক্ষ্য করে গুলি, মামলার দুই আসামি আটক

আপডেট সময় : ১০:২০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬