ঢাকা ০২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে ট্রাকের ধাক্কায় নারী নিহত যশোর জেলাকে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া, ​অপরাধীদের কড়া বার্তা টেকনাফ মেরিন ড্রাইভের শীলখালী চেকপোস্টে ১৬ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক অনুমতি ছাড়া ঘর নির্মাণ: নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এক ব্যক্তিকে ১০ দিনের সশ্রম কারাদণ্ড কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল তিন তরুণী চাকুরিচ্যুতি থেকে কারাবরণ—তবুও মচকাননি ডা. মুজিবুর রহমান কেউ চান মাথা গোঁজার ঠাঁই, কেউ চিকিৎসার টাকা—গণশুনানিতে পাশে দাঁড়ালেন মানবিক ডিসি জাহিদ শার্শায় ৩ ঘণ্টার মধ্যে অপহৃত উদ্ধার, অপহরণকারী আটক টুঙ্গিপাড়ায় এসএসসিতে দিশা পালের সাফল্যের ঝলক, গোল্ডেন এ প্লাস পেয়ে ভবিষ্যতে হতে চান খ্যাতিমান ও মানবিক চিকিৎসক নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক সহ মাদক-কিশোর গ্যাং নির্মূলে সফলতায় সর্ব মহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান মুন্সী

অনুমতি ছাড়া ঘর নির্মাণ: নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এক ব্যক্তিকে ১০ দিনের সশ্রম কারাদণ্ড

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে সরকারি অনুমতি ছাড়া ঘর নির্মাণের অভিযোগে এক রোহিঙ্গাকে ১০ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ক্যাম্প-ইন-চার্জ (সিআইসি)।

১৬ এপিবিএনের ইনসিডেন্ট রিপোর্ট সূত্রে জানা যায়, বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ডি ব্লকে অভিযান চালায় নয়াপাড়া এপিবিএন পুলিশ ক্যাম্প। অভিযানে এসআই (নিঃ) আজিজুল হাকিমের নেতৃত্বে পুলিশ সদস্যরা সরকারি অনুমতি ছাড়া ঘর নির্মাণরত অবস্থায় রোহিঙ্গা শরণার্থী আবু বক্কর সিদ্দিক (৪৬)কে আটক করেন।

আটক ব্যক্তিকে পরে ক্যাম্পের সিআইসি কার্যালয়ে হাজির করা হলে সিআইসি শাহরিয়ার বিন মান্নান (সিনিয়র সহকারী সচিব) সরকারি আদেশ অমান্য করার অপরাধে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় তাকে ১০ (দশ) দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সাজাপ্রাপ্ত আবু বক্কর সিদ্দিক নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা। তার পিতার নাম আবদুল হাকিম।

১৬ এপিবিএন জানায়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাজাপ্রাপ্ত ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতেও (জিডি) নোট সংরক্ষণ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরে ট্রাকের ধাক্কায় নারী নিহত

অনুমতি ছাড়া ঘর নির্মাণ: নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এক ব্যক্তিকে ১০ দিনের সশ্রম কারাদণ্ড

আপডেট সময় : ১১:৩৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬