ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৮ যশোরে যুবলীগ নেতা দাঁতাল বাবু ও রতন আটক বেনাপোলে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার সহকারী নিহত, শিক্ষকসহ ২ জন আহত যশোর মণিরামপুরে অনলাইন জুয়া ও বেটিংয়ের অভিযোগে ৪ জন আটক নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তা ও সরকারি কর্মচারী নেতা কামরুল ইসলাম কে জন্মদিনের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ প্রধানমন্ত্রী ১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে চুরির মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার বেনাপোল সীমান্তে ৬১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৮

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মোঃ কামাল হোসেন প্রধান, নরসিংদীঃ নরসিংদী জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে হানি ট্র্যাপ চক্রের চার সদস্য ও মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে মোট ৩৮ জনকে গ্রেফতার করেছেন পুলিশ। এসব অভিযানে একজন ভিকটিমকে উদ্ধারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।১ / মনোহরদী থানা পুলিশের অভিযানে চকমাধবদী এলাকার একটি বসতবাড়ি থেকে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেন পুলিশ এ সময় মাহবুব ( ২৪) ও মাকসুদ (২৫) কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলো ১। সাহারিয়া শেখ (২৪) ২।জুনায়েদ হাসান (২৬) ৩। তাহমিনা আক্তার (২৪) এবং ৪। মাহমুদুল হাসান ওরফে নাদিম (২৫)।

চক্রটি দীর্ঘদিন ধরে মানুষকে জিম্মি করে টাকা আদায় করে আসছিল। এই ঘটনায় মনোহরদী থানায় একটি মামলা হয় মামলার নং ১৩ তাং ১২/৮/২৬ ইং দন্ডবিধি ১৮৬০ এর ৩৪২/ ৩২৩/ ৩৮৫/ ৩৮৬/ ৫০৬/ ৩৪ ধারায় অভিযুক্ত । ২/ মাধবদী থানা পুলিশ বীরামপুর কৃষি ব্যাংকের সামনে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গ্রেফতারকৃতরা হলো ১। জাহাঙ্গীর আলম (৫৪) ও ২। মামুন সরকার (৩৫)। গ্রেফতারকৃত আসামি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন থানায় ৮টি মাদক মামলা রয়েছে। ৩/ পলাশ থানা পুলিশ থানা এলাকায় বেশ কয়েকটি পৃথক অভিযান পরিচালনা করে ০৪ জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছেন।জাল নোট উদ্ধারঃ সজিব মিয়া (২৭) নামের এক যুবককে ৫,০০০ টাকার জাল নোটসহ গ্রেফতার করা হয়।

এছাড়াও জালিয়াতির মাধ্যমে তৈরি করা ভুয়া খাজনা দাখিলা ব্যবহার করে দলিল রেজিস্ট্রি করার সময় রিফাত মোল্লা নামে এক কথিত সিভিল কোড কমিশনার কে গ্রেফতার করেছেন পলাশ থানার পুলিশ।
মাদক উদ্ধারঃ অন্য এক অভিযানে ১৫ পিস ইয়াবাসহ আল আমিন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অপরাধ দমন, মাদক নির্মূল এবং আইনশৃঙ্খলা রক্ষায় জেলাজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৮

নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৮

আপডেট সময় : ০৭:৪৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬