ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন ৩জন মৎস্য খামারিকে সম্মাননা প্রদান মতলব উত্তরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আহলে সুন্নাতের দাওয়াত ৭ টি ইসলামি সংগঠনের সাথে বৈঠক আজ উদ্বোধন হচ্ছে কুমিল্লা বাণিজ্য মেলা মোহনপুর ইউনিয়নকে মাদকমুক্ত ও সমৃদ্ধশালী করে‌ গড়ে তুলতে চান চেয়ারম্যান প্রার্থী জিয়াউদ্দিন বেনাপোল স্থলবন্দরে পরিচালকসহ ৭৯টি পদ শূন্য : স্বাভাবিক কার্যক্রম ব্যাহত রামগড়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষক কর্মচারী সংকট, ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় ভেজালবিরোধী অভিযান ও বাজার মনিটরিংয়ের নির্দেশ ডিসির ১২ রবিউল আউয়াল উপলক্ষে পটিয়ায় এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ যশোরে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ২হাজার ৭৯১জন পেলেন ৮৭ কোটি ৮ লাখ ৭৫ হাজার টাকা

নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় ভেজালবিরোধী অভিযান ও বাজার মনিটরিংয়ের নির্দেশ ডিসির

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৯:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : নিরাপদ খাদ্য নিশ্চিত, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং বিভিন্ন দফতরের কার্যক্রমে সমন্বয় বাড়ানোর লক্ষ্যে আজ রবিবার সকাল ১১টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আ ফ ম মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সিফাত উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী হারুনুর রশীদ, কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক আহসান শহীদ সরকার, সকল উপজেলা নির্বাহী অফিসারগন সহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাগণ।

সভায় জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে পুলিশ লাইনের পাশে অবস্থিত অবৈধ ও দূষণকারী কারখানার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে। কোনোভাবেই পরিবেশ ও জনজীবন হুমকির মধ্যে ফেলা যাবে না।

তিনি আরও বলেন, নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং জোরদার করতে সংশ্লিষ্ট দফতরগুলোকে মাঠে নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছি। কেউ যেন কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াতে না পারে সেদিকে কঠোর নজর রাখতে হবে।

সভায় স্বাস্থ্য, কৃষি, গণপূর্ত, শিক্ষা, আইনশৃঙ্খলা ও অন্যান্য দফতরের গত এক মাসের কার্যাবলীর অগ্রগতি পর্যালোচনা করা হয়। চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন এবং সেবা প্রাপ্তিতে জনদুর্ভোগ কমানোর বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

এছাড়া ডেঙ্গু প্রতিরোধ, শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা এবং সরকারি সেবা ডিজিটালাইজেশন বিষয়েও সভায় বিস্তারিত আলোচনা হয়।

সভা শেষে জেলা প্রশাসক সবাইকে সমন্বয়ের মাধ্যমে জনবান্ধব সেবা নিশ্চিত করার আহ্বান জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন ৩জন মৎস্য খামারিকে সম্মাননা প্রদান

নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় ভেজালবিরোধী অভিযান ও বাজার মনিটরিংয়ের নির্দেশ ডিসির

আপডেট সময় : ১২:১৯:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬