ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন ৩জন মৎস্য খামারিকে সম্মাননা প্রদান মতলব উত্তরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আহলে সুন্নাতের দাওয়াত ৭ টি ইসলামি সংগঠনের সাথে বৈঠক আজ উদ্বোধন হচ্ছে কুমিল্লা বাণিজ্য মেলা মোহনপুর ইউনিয়নকে মাদকমুক্ত ও সমৃদ্ধশালী করে‌ গড়ে তুলতে চান চেয়ারম্যান প্রার্থী জিয়াউদ্দিন বেনাপোল স্থলবন্দরে পরিচালকসহ ৭৯টি পদ শূন্য : স্বাভাবিক কার্যক্রম ব্যাহত রামগড়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষক কর্মচারী সংকট, ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় ভেজালবিরোধী অভিযান ও বাজার মনিটরিংয়ের নির্দেশ ডিসির ১২ রবিউল আউয়াল উপলক্ষে পটিয়ায় এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ যশোরে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ২হাজার ৭৯১জন পেলেন ৮৭ কোটি ৮ লাখ ৭৫ হাজার টাকা

মতলব উত্তরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আহলে সুন্নাতের দাওয়াত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জশনে জুলুসে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বিভিন্ন মাদ্রাসা, দরবার শরীফ ও ধর্মীয় প্রতিষ্ঠানে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ।

আজ রোববার সকালে ফরাজীকান্দি ওয়েসিয়া দরবার শরীফের মাজার জিয়ারত ও গদ্দিনশীন পীর মাওলানা মাসুদ আহমেদ রেফায়ী আল-ওয়েসীর দোয়ার মধ্য দিয়ে এ দাওয়াতি কার্যক্রম শুরু হয়।

পরে নেতৃবৃন্দ মতলব উত্তরের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে গিয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে মুসল্লি ও ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণের আহ্বান জানান।

ডেমড়া ওয়াশা গেইট জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা শাহ মো. বদিউজ্জামান বাহারের কাফেলায় এ দাওয়াতি কার্যক্রম পরিচালিত হয়।

এতে আহলে সুন্নাত ওয়াল জামাত, মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি মো. বুলবুল আহমেদ মাস্টারের সার্বিক তত্ত্বাবধান ছিল।

এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সম্পাদক মুফতি আরিফুল ইসলাম জিহাদী, হাফেজ মো. রেজাউল করিম ফারুকী, মো. শফিকুল ইসলাম ও মোঃ বাছির আহমেদ, আব্দুস সাত্তার প্রধান, সৈয়দ হোসেন মিজিসহ সংগঠনের নেতৃবৃন্দ।

দাওয়াতি কার্যক্রমের অংশ হিসেবে ফরাজিকান্দি ওয়েসিয়া দরবার শরীফ, হাসিমপুর দরবার শরীফ, দশানী মাদ্রাসা, আউলিয়াভাগ মাদ্রাসা, নিশ্চিন্তপুর হাফেজিয়া মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নেতৃবৃন্দের পক্ষ থেকে দাওয়াত পৌঁছে দেওয়া হয়।

এ সময় গদ্দিনশীন পীর মাওলানা মাসুদ আহমেদ রেফায়ী আল-ওয়েসী দেশবাসীর উদ্দেশে বলেন, দ্বীন প্রচারের স্বার্থে সুন্নি জামাতের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আগামী ২২ আগস্ট শনিবার জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.)-এর আনন্দ মিছিলে সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানান।

নেতৃবৃন্দ জানান, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও আগমনের স্মরণে আয়োজিত ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে জশনে জুলুসে সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষকে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন ৩জন মৎস্য খামারিকে সম্মাননা প্রদান

মতলব উত্তরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আহলে সুন্নাতের দাওয়াত

আপডেট সময় : ১২:৩৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬