ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিগত ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো হ্যান্ডলিং সমস্যা সমাধানে সভা অনুষ্ঠিত বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আলোচনা ক্যাম্পে স্ত্রী-সন্তান হত্যা: ঢাকায় প্রধান আসামি গ্রেপ্তার কক্সবাজার শহরে পুলিশের অভিযানে অবৈধ অস্ত্রসহ দুইজন আটক মাধবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন ৩জন মৎস্য খামারিকে সম্মাননা প্রদান মতলব উত্তরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আহলে সুন্নাতের দাওয়াত ৭ টি ইসলামি সংগঠনের সাথে বৈঠক আজ উদ্বোধন হচ্ছে কুমিল্লা বাণিজ্য মেলা মোহনপুর ইউনিয়নকে মাদকমুক্ত ও সমৃদ্ধশালী করে‌ গড়ে তুলতে চান চেয়ারম্যান প্রার্থী জিয়াউদ্দিন বেনাপোল স্থলবন্দরে পরিচালকসহ ৭৯টি পদ শূন্য : স্বাভাবিক কার্যক্রম ব্যাহত

কক্সবাজার শহরে পুলিশের অভিযানে অবৈধ অস্ত্রসহ দুইজন আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান, স্টাফ রিপোর্টার কক্সবাজার : কক্সবাজার পৌরসভার ঘোনারপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ অস্ত্রসহ দুইজনকে আটক করেছে কক্সবাজার শহর ফাঁড়ি পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১৬ আগস্ট) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর থানাধীন পৌরসভার ঘোনারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মো. ফয়সাল (৪৫) ও মো. রুবেল (৩০)-কে আটক করা হয়।

আটক ফয়সাল কক্সবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মহাজেরপাড়া এলাকার মো. ইয়াকুব আলীর ছেলে। অপর আটক রুবেল ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ঘোনারপাড়া এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে।

অভিযানে তাদের কাছ থেকে একটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিগত ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার শহরে পুলিশের অভিযানে অবৈধ অস্ত্রসহ দুইজন আটক

আপডেট সময় : ১১:২০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬