ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিগত ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো হ্যান্ডলিং সমস্যা সমাধানে সভা অনুষ্ঠিত বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আলোচনা ক্যাম্পে স্ত্রী-সন্তান হত্যা: ঢাকায় প্রধান আসামি গ্রেপ্তার কক্সবাজার শহরে পুলিশের অভিযানে অবৈধ অস্ত্রসহ দুইজন আটক মাধবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন ৩জন মৎস্য খামারিকে সম্মাননা প্রদান মতলব উত্তরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আহলে সুন্নাতের দাওয়াত ৭ টি ইসলামি সংগঠনের সাথে বৈঠক আজ উদ্বোধন হচ্ছে কুমিল্লা বাণিজ্য মেলা মোহনপুর ইউনিয়নকে মাদকমুক্ত ও সমৃদ্ধশালী করে‌ গড়ে তুলতে চান চেয়ারম্যান প্রার্থী জিয়াউদ্দিন বেনাপোল স্থলবন্দরে পরিচালকসহ ৭৯টি পদ শূন্য : স্বাভাবিক কার্যক্রম ব্যাহত

ক্যাম্পে স্ত্রী-সন্তান হত্যা: ঢাকায় প্রধান আসামি গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৬:৩২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী ও সন্তানকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলার প্রধান ও একমাত্র এজাহারনামীয় আসামি এহেছানুল হককে (৩৮) ঢাকার তেজগাঁও থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব জানায়, গত ৯ জুলাই কক্সবাজারের উখিয়া থানাধীন কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৬ ব্লকে পারিবারিক কলহের জেরে এহেছানুল হক ধারালো দা দিয়ে তার স্ত্রী ও দুই সন্তানকে কুপিয়ে গুরুতর জখম করেন। এতে ঘটনাস্থলেই তার স্ত্রী শহীদা নুর ওরফে সুফিয়া (৩০) এবং পাঁচ বছরের শিশু সন্তান মোহাম্মদ শামীম মারা যায়। অপর সন্তান মোহাম্মদ আফছার ওরফে বাপ্পী (১৪) গুরুতর আহত হয়।

এ ঘটনায় মামলা দায়েরের পর থেকেই এহেছানুল হক আত্মগোপনে চলে যান। তাকে গ্রেপ্তারে র‍্যাব-১৫, কক্সবাজার নজরদারি জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫ মিনিটের দিকে র‍্যাব-১৫-এর ব্যাটালিয়ন সদর ও র‍্যাব-২-এর সিপিসি-৩-এর একটি যৌথ আভিযানিক দল ঢাকার তেজগাঁও থানাধীন লাইফ ইন্স্যুরেন্স অফিসের সামনে অভিযান চালিয়ে এহেছানুল হককে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার এহেছানুল হক কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৬ ব্লকের নুর আহম্মদের ছেলে।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিগত ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্যাম্পে স্ত্রী-সন্তান হত্যা: ঢাকায় প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০২:৫৬:৩২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬