ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় অফিস উদ্বোধন মিথ্যা অপপ্রচার করে জেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা : পেছনে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারাই মতলব উত্তরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১জন গ্রেফতার নরসিংদীর শিবপুরের মুক্তিযোদ্ধাদের আলোচনা সভায় বক্তব্য রাখেন মোঃ কোহিনুর মিয়া মুজাফরাবাদ নুরুজ্জামান যাত্রামোহন উচ্চ বিদ্যালয়ের  অভিভাবক সমাবেশ যশোর জেনারেল হাসপাতালে মহিলা পকেটমার আটক মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি—মতলব উত্তরে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা ১৭ বছর নয়, অচিরেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন হবে —আলমগীর সরকার মাধবপুরে পরিত্যক্ত কোয়ার্টার থেকে ঝুলন্ত লাশ উদ্ধার বালিয়াকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

মাধবপুরে পরিত্যক্ত কোয়ার্টার থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৭:১৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

সাব্বির হাসান, হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি পরিত্যক্ত কোয়ার্টার থেকে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত (২৫) যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার দুপুরে থানার এসআই ইউসুফ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রায় এক মাস আগে তার মৃত্যু হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আবুল হাসনাত জানান, হাসপাতালের ডাক্তারদের জন্য নির্মিত কয়েকটি কোয়ার্টার দীর্ঘদিন আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়। তার অধিকাংশেই দরজা-জানালা নেই। সোমবার হাসপাতালে কর্তব্যরত আনসার সদস্যরা ওই ভবনগুলোর আশপাশের আগাছা পরিষ্কার করতে গেলে জনৈক আনসার সদস্য জানালার ফাঁক দিয়ে এক যুবকের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, প্রায় এক মাস আগে ওই যুবক পরিত্যক্ত ভবনে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমরুল হাসান জানান, এই কোয়ার্টারগুলো অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়। তাই কোনো ডাক্তার সেখানে থাকেন না। আর অধিকাংশ দরজা-জানালা ভাঙা। ধারণা করা হচ্ছে, ওই কোয়ার্টারগুলো খালি থাকায় ওই যুবক গলায় রশি দিয়ে আত্নহত্যা করেছেন।

থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় অফিস উদ্বোধন

মাধবপুরে পরিত্যক্ত কোয়ার্টার থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় : ০৯:১৭:১৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬