পটিয়া সংবাদ দাতা:চট্টগ্রামের পটিয়া পৌরসভায় অবস্থিত তারতীলুল কুরআন আজিজিয়া মাদরাসায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় অস্থায়ী অফিস উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রীয় অফিসের উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা মাহমুদুল হক।
এ সময় উপস্থিত ছিলেন ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মুহাম্মদ আকতার উদ্দিন, ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা ইয়াছিন আরাফাত, সেক্রেটারি কারী মাওলানা সেলিম উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রশিদ।
অনুষ্ঠানে বক্তারা কুরআন শিক্ষা ও হিফজুল কুরআনের প্রসার, শিক্ষার্থীদের নৈতিক ও দ্বীনি শিক্ষায় উদ্বুদ্ধ করা এবং সমাজে কুরআনের আলো ছড়িয়ে দিতে ফাউন্ডেশনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি হাফেজ মাওলানা মাহমুদুল হক কুরআন শিক্ষার প্রসারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।স্থান: তারতীলুল কুরআন আজিজিয়া মাদরাসা, পটিয়া পৌরসভা, চট্টগ্রাম।
প্রতিনিধির নাম 


















